ভোলার মনপুরায় মেঘনা নদীতে শতাধিক যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। এখন পর্যন্ত ৪ শিশুসহ ছয়জনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
কলাতলি থেকে হাজিরহাট যাওয়ার পথে বৃস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এখনও অনেকে নিখোঁজ রয়েছেন। উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন পুলিশ ও ফায়ার সার্ভিসসহ স্থানীয় প্রশাসন। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কোস্টগার্ড সদস্যরাও যোগ দিচ্ছেন বলেও জানিয়েছে স্থানীয় প্রশাসন। স্থানীয় জেলেরা মিলে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করেছে।
এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ২ নম্বর সতর্কতা সঙ্কেত দেখিয়ে মেঘনা নদীর চাঁদপুর-নারায়ণগঞ্জ-ঢাকা নৌরুটে ছোট লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিটিএ।
তবে বড় লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।







