চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শতাধিক মাদক ব্যবসায়ীর সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুদক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ন ৩০, মে ২০১৮
অপরাধ
A A
দুদক

দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজধানীসহ সারাদেশের শতাধিক মাদক ব্যবসায়ীর সম্পদের অনুসন্ধান শুরু করেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আগে এসব মাদক ব্যবসায়ীর তালিকা দুদকে পাঠিয়েছিল।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাঠানো তালিকা অনুযায়ী শতাধিক মাদক ব্যবসায়ীর সম্পদের অনুসন্ধান করতে দুদকের একাধিক টিম ইতোমধ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে। তালিকা যাচাই বাছাই শেষে কমিশনের অনুমোদন সাপেক্ষে শতাধিক ব্যক্তির মাদক সংক্রান্ত ৭৭টি অভিযোগ নথিভূক্ত করা হয়েছে।

বাসসে প্রকাশিত খবর থেকে জানা যায়, দুদকের বিভিন্ন বিভাগের পরিচালক পর্যায়ের কর্মকর্তারা অনুসন্ধান কাজ সমন্বয় করছেন। অনুসন্ধান শেষে এসব মাদক ব্যবসায়ীর সম্পদের হিসাব বিবরণী কমিশনে দাখিলের জন্য তাদের বলা হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজধানী ঢাকাসহ সারাদেশে ৪৬৫ জন মাদক ব্যবসায়ীর তালিকা প্রথম পর্যায়ে গত বছরের জানুয়ারি মাসে দুদকের কাছে হস্তান্তর করে। এ তালিকা আরও যাচাই বাচাই করে দ্বিতীয় পর্যায়ে অধিদপ্তরের পক্ষ থেকে চলতি বছরের জানুয়ারিতে ১৪১ জন মাদক ব্যবসায়ীর তালিকা দুদকে দেয়া হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (ইন্টিলিজেন্স) নজরুল ইসলাম সিকদার জানান, তালিকাভূক্ত মাদক ব্যবসায়ীদের ব্যাপারে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। তালিকাভূক্তদের ব্যাপারে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

Reneta

তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ, র‌্যাব, আনসার, বিজিবি, মাদকদ্রব্য অধিদপ্তর ও কোস্ট গার্ডসহ সব গোয়েন্দা সংস্থার সমন্বয়ে একটি কোর কমিটি গঠন করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ জামাল উদ্দিনকে এ কোর কমিটির প্রধান করা হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: মাদক ব্যবসায়ী
শেয়ারTweetPin1

সর্বশেষ

কুড়িগ্রাম-৪ আসনে বেসরকারিভাবে জয়ী জামায়াতের মোস্তাফিজুর

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিপুল ভোটে এনসিপির প্রথম জয় এনে দিলেন হাসনাত আবদুল্লাহ

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT