চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শতবর্ষে বঙ্গবন্ধু: স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্রের আহ্বান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ণ ০২, আগস্ট ২০১৯
বিনোদন
A A

১৯২০ সালের ১৭ মার্চ জন্মেছিলেন জাতীর শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান। আসছে বছর শত বর্ষ পূর্ণ হতে যাচ্ছে তাঁর। সে উপলক্ষ্যে শুরু হয়েছে বিশাল কর্মযজ্ঞ। মুজিববর্ষে নানা ধরনের আয়োজনের মধ্যে চলচ্চিত্র অন্যতম।

এরই মধ্যে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি’ আহ্বান করেছে স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র নির্মাণের প্রস্তাব। আগামী ২৯ আগস্ট এই প্রস্তাব পাঠানো যাবে। প্রস্তাবে অনুসরণীয় বিষয়সমূহ হলো:

১. বঙ্গবন্ধুর ওপর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রের গল্প, চিত্রনাট্য এবং নির্মাণের কর্মপরিকল্পনাসহ পূর্ণাঙ্গ প্রস্তাবের প্রতিটি পাঁচ কপি করে জমা দিতে হবে।

২. স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে বঙ্গবন্ধুর পরিণত বয়সের কোনও অভিনয় থাকবে না। তবে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর পূর্বে ধারণকৃত প্রামাণ্যচিত্র ব্যবহার করা যাবে।

৩. প্রস্তাব জমা দেয়ার সময় প্রস্তাবক/পরিচালক/চিত্রনাট্যকারের পূর্ণাঙ্গ নাম, ঠিকানা, টেলিফোন নম্বর, এনআইড নম্বর প্রস্তাবের সঙ্গে উল্লেখ করতে হবে।

৪. এ সংক্রান্ত বাছাই কমিটির সদস্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র নির্মাতা হতে পারবেন না।

Reneta

৫. স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্রের প্রযোজক হবে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’র পক্ষে চলচ্চিত্র ও তথ্যচিত্র উপকমিটি।

৬. প্রতিটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য সর্বোচ্চ ত্রিশ লাখ এবং প্রতিটি প্রামাণ্যচিত্রের জন্য সর্বোচ্চ বিশ লাখ টাকা প্রদান করা হবে।

৭. চূড়ান্তভাবে মনোনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র নির্মাণের ব্যয়ভার সরকার বহন করবে। চিত্রনাট্য ও পূর্ণাঙ্গ প্রস্তাব ‘মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর (১১২, সার্কিট হাউস রোড) ঢাকা’য় পাঠাতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধুলিড বিনোদনশতবর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, ব্যবহার না করার পরামর্শ

আগস্ট ৫, ২০২৬

সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT