চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শত কোটির পথে সালমানের ‘টাইগার জিন্দা হ্যায়’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
টাইগার জিন্দা হ্যায়

মুক্তির প্রথম দিনেই কিছুটা আঁচ পাওয়া গিয়েছিল যে, অন্তত ‘টিউবলাইট’-এর পুনরাবৃত্তি হচ্ছে না বলিউড তারকা অভিনেতা সালমান খানের আলোচিত ছবি ‘টাইগার জিন্দা হ্যায়’র বক্স অফিস। কারণ মুক্তির দিনেই পৌনে ৩৪ কোটি রুপি আয়ের পর মাত্র তিন দিনেই এবার শত কোটি রুপির মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে ছবিটি।

আলী আব্বাস জাফর পরিচালিত সালমান-ক্যাটরিনা জুটির ‘এক থা টাইগার’-এর সিক্যুয়াল হচ্ছে ‘টাইগার জিন্দা হ্যায়’। গেল শুক্রবার মুক্তির দিনে শুধু ভারতেই আয় করে ৩৩.৭৫ কোটি রুপি। যা চলতি বছরে ‘বাহুবলী’র পর প্রথম দিনে সর্বোচ্চ আয়কারী ছবি। প্রথম দিনের মতো মুক্তির দ্বিতীয় দিনেও ছবিটি বক্স অফিসে দাপট অব্যাহত রেখে আয় করেছে পৌনে ৩৫ কোটি রুপি।

গত দুই দিনেই ছবিটি প্রায় ৭০ কোটি রুপি আয়ের পর তৃতীয় দিনেই যে শত কোটি রুপি আয়ের রেকর্ড স্পর্শ করতে চলেছে এটা একরকম নিশ্চিত। ট্রেড অ্যানালিস্ট তারান আদর্শের মতে, শুক্র ও শনিবারে ‘টাইগার জিন্দা হ্যায়’-এর আয় ছাড়িয়ে যাবে তৃতীয় দিনে। কারণ এদিন সাপ্তাহিক হলিডে, তারউপর বড় দিনের আমেজ!

ধারনা করা হচ্ছে, মুক্তির তৃতীয় দিনেই ছবিটি ৫০ কোটি রুপি আয় করতে পারে। আর এমনটা হলে মুক্তির তিন দিনেই ১০০ কোটি রুপির বেশী আয় করার মাইলফলক স্পর্শ করবে টাইগার জিন্দা হ্যায়।

দুই দিনে ‘টাইগার জিন্দা হ্যায়’-এর আয়:
প্রথম দিন: ৩৩.৭৫ কোটি রুপি
দ্বিতীয় দিন: ৩৪.৭৫ কোটি রুপি

বাজেট:
টাইগার জিন্দা হ্যায়’ ছবির মোট বাজেট: ১৫০ কোটি রুপি
প্রোডাকশন ব্যয়: ১৩০ কোটি রুপি
প্রিন্টস+বিজ্ঞাপন: ২০ কোটি রুপি

Reneta

কতো পর্দায় মুক্তি পেল ‘টাইগার জিন্দা হ্যায়’?:
ভারতে ৪৬০০টি পর্দায়
বিশ্বব্যাপী আরো ১১০০ পর্দায়

নির্মাণ ও প্রচারণায় মোট ১৫০ কোটি টাকা বাজেটের ‘টাইগার জিন্দা হ্যায়’কে গড়পড়তা চলচ্চিত্র বলা হবে যদি শেষপর্যন্ত ১৫০ কোটি রুপি আয় করতে পারে। আর হিটের তকমা তখনই পাবে, যখন এই চলচ্চিত্রের আয় ২০০ কোটি রুপিতে পৌঁছে যাবে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, ছবিটি যদি এমন দাপট নিয়ে পুরো সপ্তাহ শেষ করে তবে ২০০ কোটি স্পর্শ করতে খুব বেগ পেতে হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যাটরিনা কাইফটাইগার জিন্দা হ্যায়সালমান খান
শেয়ারTweetPin

সর্বশেষ

মিশর-আর্জেন্টিনা ম্যাচের রেফারি ফিফার পর্যালোচনায়

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বিক্ষোভ, বিচারের দাবিতে আলটিমেটাম

জুলাই ৮, ২০২৬

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

জুলাই ৮, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

জুলাই ৮, ২০২৬

বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনা ফুটবলের বিরুদ্ধে অর্থপাচার অভিযোগের তদন্তে এফবিআই

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT