চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শক্তিশালী জর্ডানকে আটকে দিল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৩ অপরাহ্ণ ০৮, নভেম্বর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী জর্ডানের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশ। বাহরাইনে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে সঙ্গে ১-১ গোলের ড্র করেছে লাল-সবুজরা।

প্রথম ম্যাচে স্বাগতিক বাহরাইনের বিপক্ষে ৩-০ গোলে হার বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী জর্ডান। চূড়ান্তপর্বে খেলার আশা বাঁচিয়ে রাখতে শুক্রবার বাংলাদেশের সামনে জয়ের কোনো বিকল্প ছিল না। এমন ম্যাচে ড্র করল ইয়াসিন আরাফাতরা।

প্রথম ম্যাচ হেরে যাওয়ায় চূড়ান্ত পর্বের আশা বাঁচিয়ে রাখতে জর্ডানকে হারাতেই হত। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ৩-০ গোলে উড়িয়ে দেয় জর্ডান। ফিফা র‍্যাঙ্কিংয়ে তারা আছে ৯৮তম অবস্থানে। বাংলাদেশ ১৮৪তম অবস্থানে। দুদলের লড়াইটা অসমই হওয়ার সম্ভাবনাই ছিল বেশি। কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি।

ম্যাচের প্রথম মিনিট থেকেই প্রথমার্ধের শেষ মিনিট পর্যন্ত জর্ডানকে আটকে রাখে বাংলাদেশ। তবে এই অর্ধের যোগ করা সময়ে ঘটে বিপত্তি। পেনাল্টি থেকে গোল করে লিড নেয় জর্ডান।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল শোধে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ। ফলও পায় তারা। ৭৬ মিনিটে বাংলাদেশকে সমতায় ফেরান অধিনায়ক ইয়াসিন আরাফাত।

নিজেদের শেষ ম্যাচে রোববার ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পুরো এশিয়ায় ১১টি গ্রুপে বাছাইপর্ব হচ্ছে। এখান থেকে চ্যাম্পিয়ন ১১ দল এবং সেরা চার রানার্সআপ দল খেলবে আগামী বছর উজবেকিস্তানের চূড়ান্ত পর্বে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশে স্বর্ণ ভরিতে কমল ৩ হাজার ৩২৪ টাকা

জুলাই ২৪, ২০২৬

ইনফান্তিনোকে ‘ভুল’ স্বীকার করতে বলছে নরওয়ে, অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে হালান্ডের দেশ

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

জুলাই ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

সরকারের ১২টি গুরুত্বপূর্ণ সংস্থায় চুক্তিভিত্তিক নতুন নিয়োগ

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT