চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লড়াইয়ের স্মৃতি নিয়ে ফিরল বাংলাদেশ দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ন ১৪, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

ঐতিহাসিক টেস্টকে ফলের দিক থেকে ‘ঐতিহাসিক’ করে রাখতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। তাতে হায়দরাবাদ টেস্টের পঞ্চম দিনের চা বিরতি পর্যন্ত লড়াই করার কৃতিত্ব কমছে না একটুও। টুকরো টুকরো লড়াইয়ের সেসব স্মৃতি নিয়ে দেশে ফিরেছে বাংলদেশ দল।

এগারো দিনের ভারত সফর শেষে মঙ্গলবার দুপুরে ঢাকায় পা রেখেছেন লাল-সবুজের প্রতিনিধিরা। দুপুর ২টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ দলকে বহনকারী বিমানটি। বিমানবন্দরের নিয়ম-কানুন পর্ব শেষ করে সোজা বাড়ির পথ ধরবেন টাইগাররা।

এর আগে সকাল ৬টায় হায়দরাবাদ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন ক্রিকেটাররা। সেখান থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তারা।

ভারতের মাটিতে প্রথমবার টেস্ট খেলার ডাক পেয়ে ড্রয়ের আশা জাগিয়েও কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। মুশফিকের দল হেরেছে ২০৮ রানে। এখন মিশন শ্রীলঙ্কা। মার্চে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে অ্যাঞ্জেলো ম্যাথুজের দেশে যাবেন টাইগাররা। সফরে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ২ টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ।

চলতি মাসের ২৭ কিংবা ২৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা মাশরাফি-মুশফিকদের। সেজন্য আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে অনুশীলন শুরু করবে দল। তার আগে টানা ক্রিকেটের ধকল সামলে উঠতে ১০ দিনের ছুটি পাচ্ছেন ক্রিকেটাররা।

Jui  Banner Campaign
ট্যাগ: বাংলাদেশ-ভারত টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় নিহত ২

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলাদেশের এই ৩ শর্ত আইসিসি মানলেই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চকলেট ডে: ভালোবাসার মানুষকে চকলেট দেওয়ার দিন

ফেব্রুয়ারি ৯, ২০২৬

কানাডায় ধ্রুবপদ পারফর্মিং আর্টস ও রিসার্চ সেন্টারের সংগীত সন্ধ্যা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT