চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেভানডোভস্কিতে আটকে কঠিন হয়ে গেল স্পেনের হিসাব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২১ পূর্বাহ্ণ ২০, জুন ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

ম্যাচের প্রথম আধাঘণ্টার মধ্যে গোল তুলে জয়ের আশা জাগিয়েছিল সুইডেনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে টুর্নামেন্ট শুরু করা স্পেন। কিন্তু রবার্ট লেভানডোভস্কির কাছে আটকে গেছে তারা, লুইস এনরিকের শিষ্যদের হতাশ করে এক পয়েন্ট আদায় করে নিয়েছে পোল্যান্ড।

ইউরোয় শনিবার রাতে সেভিয়ায় গ্রুপ ‘ই’র ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে স্পেন। শুরুতে এগিয়েও পেনাল্টিতে গোল হাতছাড়ার মূল্য চুকিয়েছে স্প্যানিশরা।

টানা দুই ম্যাচে ড্র, সেরা ষোলোর পথ এখন কঠিনই হয়ে গেল স্পেনের জন্য। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে তারা। সমান ম্যাচে ৪ পয়েন্টে শীর্ষে সুইডেন। ৩ পয়েন্টে দুইয়ে স্লোভাকিয়া। পোল্যান্ড তলানিতে, নামের পাশে ১ পয়েন্ট।

গ্রুপ ‘ই’র শেষ রাউন্ডে বুধবার বাংলাদেশ সময় রাত ১০টায় স্লোভাকিয়ার বিপক্ষে জিততেই হবে স্পেনকে। একই সময়ে লড়বে সুইডেন-পোল্যান্ডও।

ম্যাচের ২৫ মিনিটে লিড নিয়েছিল স্পেন। জেরার্ড মোরেনোর বাড়ানো বলে জাল খুঁজে নেন আলভারো মোরাতা। অফসাইডের বাঁশি বাজলেও ভিএআরে টিকে যায় গোলটি।

মধ্যবিরতির আগে সুযোগ নষ্ট করা লেভানডোভস্কি ম্যাচের ৫৪ মিনিটে পোলিশদের সমতায় টানেন। কামিল জোভিকের ভাসানো বলে মাথা ছুঁইয়ে জালে জড়ান লেভা।

Reneta

ম্যাচের ৫৮ মিনিটে ফের লিড আনতে পারত স্পেন। মোরেনোকে নিজ বক্সে ফাউল করেছিল পোলিশরা, ভিএআরে স্পট কিকের সিদ্ধান্ত আসে। কিন্তু সুযোগ হাতছাড়া করেন মোরেনো। পেনাল্টি শট লাগান পোস্টে, ওঁত পেতে থাকা মোরাতা ফিরতি শটেও জাল খুঁজে নিতে পারেননি। পয়েন্ট ভাগাভাগিই হয় পরিণতি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরো ২০২০ইউরো-২০২১পোল্যান্ডলিড স্পোর্টসলেভানডোভস্কিস্পেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বেলজিয়ামে স্কুলের ভবন ভেঙে নিহত ৫

পরবর্তী

ব্রাজিলে করোনায় মৃত্যুর সংখ্যা ৫ লাখ ছাড়াল

পরবর্তী

ব্রাজিলে করোনায় মৃত্যুর সংখ্যা ৫ লাখ ছাড়াল

ডাচম্যান ডিপাই এখন বার্সার

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT