দ্বিতীয় মেয়াদে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে আবারও নির্বাচিত হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত রূপা হক। প্রায় ১৪ হাজার ভোটের ব্যবধানে রূপা হক জয়ী হন।
লেবার দলীয় প্রার্থী রূপা হক পেয়েছেন ৩৩ হাজার ৩৭ ভোট, সেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী পেয়েছেন ১৯ হাজার ২৩০ ভোট। ২০১৫ সালে রূপা হক প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন।
ব্রেক্সিট ইস্যুতে আয়োজিত গণভোটে ব্রিটিশ জনগণ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দিলে পদত্যাগ করেন ডেভিড ক্যামেরন। এরপর টেরেসা মে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আসেন।
আগাম নির্বাচনের বিরুদ্ধে বারবার বক্তব্য দিয়ে আসলেও ১৮ এপ্রিল আগাম নির্বাচনের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে।







