চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেবাননে নিহত ব্রাহ্মণবাড়িয়ার রনির পরিবারে শুধুই মাতম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৯ অপরাহ্ণ ০৫, আগস্ট ২০২০
- সেমি লিড, জনপদ, ব্রাহ্মণবাড়িয়া
A A

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণের ঘটনায় নিহত বাংলাদেশি মেহেদী হাসান রনির (২৪) গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের ভাদ্বেশরা গ্রামের রনি মঙ্গলবারের বিস্ফোরণে প্রাণ হারান।

ছেলেকে হারিয়ে বার বার মূর্ছা যাচ্ছেন মা ইনারা বেগম। তিনি বিশ্বাস করতে পারছেন না তার ছেলে আর বেঁচে নেই। জ্ঞান ফিরলেই জিজ্ঞাসা করছেন, ‘‘আমার জাদু কই।’’

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ তার বাবা তাজুল ইসলাম।

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাতে রনির রুমমেট ফোন করে জানায় বিস্ফোরণে তার ছেলের মৃত্যুর খবর।

ছেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে তিনি সরকারের সহযোগিতা চান।

Reneta

পরিবারের সচ্ছলতা ফেরাতে ধার দেনা করে প্রায় ছয় বছর আগে একটি সুপার শপের কাজ নিয়ে লেবাননে যায় রনি। কিন্তু সেখানে সে অর্থনৈতিকভাবে সুবিধা করতে পারেনি।

এখনও সেই ঋণ পরিশোধ করতে পারেনি তার পরিবার। বাড়ির চার শতাংশের জায়গায় একটি টিনের ঘর ছাড়া তাদের আর কিছুই নেই।

মঙ্গলবার বৈরুতের একটি রাসয়নিক পদার্থের গুদামে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তাতে নিহত হয় শতাধিক মানুষ। আহতের সংখ্যা অন্তত চার হাজার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বৈরুতরনিলেবানন
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT