চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেবাননে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৪৩

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

লেবাননের রাজধানী বৈরুতে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো কমপক্ষে ২শ মানুষ। শহরের দক্ষিণাঞ্চলের আবাসিক ও বাণিজ্যিক এলাকা বুর্জ আল বারাজনিতে কাছাকাছি দূরত্বের দুই আত্মঘাতী বোমা হামলাকারী এ বিস্ফোরণ ঘটায়।

লেবানন যুদ্ধের ২৫ বছরের মধ্যে সবচেয়ে বড় আত্মঘাতী বোমা হামলার ঘটনা এটি। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে। তবে নিরপেক্ষ সূত্র থেকে তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থলের কাছেই তৃতীয় আত্মঘাতী হামলাকারীর লাশ শনাক্ত করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে দ্বিতীয় বোমার হামলায় শরীরে থাকা ডেটোনেটর বিস্ফোরণে নিহত হয় তৃতীয় জন।

যে এলাকায় বোমা হামলা হয়েছে সেই এলাকাটি শিয়া হিজবুল্লাহ আন্দোলনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

দেশটির প্রধানমন্ত্রী তামাম সালাম এই ঘটনাকে ‘অসমর্থনযোগ্য’ উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ঐক্যবদ্ধ লেবাননের প্রতিদ্বন্দ্বি গোষ্ঠী ‘শত্রুতা তৈরির পরিকল্পনা’ করতে এই হামলা চালিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসজঙ্গিলেবানন
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT