চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুলের কান্না ভেজা জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৫ পূর্বাহ্ণ ০৫, মে ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

লিভারপুল আরও একবার ম্যানচেস্টার সিটিকে দেখিয়ে দিল যে, শিরোপা দৌড়ে শেষ সেকেন্ড পর্যন্ত লড়াই জারি রাখবে তারা। শনিবার নিউক্যাসলের মাঠে নাটকীয় জয় পেয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। কিন্তু অলরেডদের নাটকীয় জয় শেষ পর্যন্ত পরিণত হয়েছে কান্না ভেজা জয়ে। কারণ ইনজুরিতে পড়েছেন দলের সেরা তারকা মোহামেদ সালাহ।

ম্যাচ যখন ২-২ গোলে ড্রতে শেষ হওয়ার দিকে, তখন ৮৬ মিনিটে দারুণ এক হেডে গোল করে দলের জয় নিশ্চিত করেন পরিবর্তিত হিসেবে নামা ডিভক ওরিজি। বেলজিয়ান তারকার হেডে গুরুত্বপূর্ণ তিন পয়েন্টও নিশ্চিত হয় লিভারপুলের।

জয়ের ফলে ম্যানসিটির চেয়ে দুই পয়েন্টে এগিয়ে শীর্ষে চলে গেছে লিভারপুল। যদিও পেপ গার্দিওলার দলের দুটি ম্যাচ বাকী রয়েছে। লিভারপুলের ম্যাচ বাকী একটি। দুই ম্যাচের একটিতে অবশ্য ঘরের মাঠে লেস্টার পরীক্ষায় নামতে হবে সিটিজেনদের। লিভারপুল বাকী একমাত্র ম্যাচ ঘরের মাঠে উলভসের বিপক্ষে।

Banglabid

ইংলিশ প্রিমিয়ার লিগের যখন আর মাত্র আটদিন বাকী, তখন পয়েন্ট টেবিলের এমন চেহারা আগে কখনো দেখা যায়নি। লিভারপুলের ৯৪ পয়েন্টে বিপরীতে ম্যানসিটির পয়েন্ট ৯২। কিন্তু তৃতীয় স্থানে থাকা টটেনহ্যাম হটস্পার ২০ পয়েন্টেরও বেশি ব্যবধানে পিছিয়ে।

বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের মতো এই ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবের্তো ফিরমিনোকে ছাড়া শুরু করে লিভারপুল। দ্বিতীয়ার্ধে মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়ায় সালাহ’র ইনজুরি। নিউক্যাসল গোলকিপার মার্টিন দুব্রাভকার সঙ্গে সংঘর্ষের পর স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় মিশরীয় সুপারস্টারকে। মাথায় গুরুতর আঘাত পেয়েছেন তিনি। সালাহকে কতদিন মাঠের বাইরে থাকতে হবে সেটা এখনো নিশ্চিত নয়।

বার্সার কাছে ৩-০ গোলে প্রথম লেগে হারের পর এই ম্যাচে লিভারপুলের পারফরম্যান্স নিয়ে অনেকেই চিন্তায় ছিলেন। কিন্তু টানা আটটি লিগ ম্যাচ জিতে সিটির সঙ্গে রেসের ঘোড়া ভালোভাবেই ছুটিয়ে চলছেন ক্লপের শিষ্যরা।

Reneta

প্রতিপক্ষের মাঠ হলেও খেলাটা নিজেদের স্টাইলেই শুরু করে লিভারপুল। ১৩ মিনিটের সময় হেড থেকে গোল করে দলকে এগিয়ে দেন ভার্জিল ফন ডিক। সাত মিনিট পর ক্রিস্টিয়ান আস্তুর গোলে সমতায় ফেরে নিউক্যাসল। ২৮ মিনিটে দুর্দান্ত এক গোলে লিভারপুলকে দ্বিতীয়বার লিড এনে দেন সালাহ।

প্রথমার্ধে ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় লিভারপুল। তবে ফিরে এসে লিড বেশি সময় ধরে রাখতে পারেনি তারা। ৫৪ মিনিটে স্কোরলাইন ২-২ করেন স্বাগতিক ফরোয়ার্ড সলোমন রন্ডন।

ম্যাচ যখন ২-২ ড্রতে শেষ হওয়ার পথে এগোচ্ছিল, তখন গোল করে দলকে নাটকীয় জয় এনে দেন সালাহ’র পরিবর্ত হিসেবে নামা ওরিজি। বাকী সময়ে আর কোনো গোল না হওয়ায় জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।

জয় দিয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের দৌড় টিকিয়ে রাখলেও সালাহ’র চোখের জলে মাঠ ছাড়তে হয়েছে। মঙ্গলবার ঘরের মাঠে বার্সার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের ম্যাচ। এরপর ইপিলে ঘরের মাঠে ম্যাচ আছে উলভসের বিপক্ষে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইপিএললিড স্পোর্টসলিভারপুলসালাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT