চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিভারপুল-সিটির জয়ের রাতে চেলসির লজ্জাজনক হার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৫ অপরাহ্ণ ০২, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

বার্নলিকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থান ধরে রাখল ম্যানচেস্টার সিটি। একই দিনে জয় পেয়েছে লিভারপুলও। ওয়াটফোর্ডকে হারিয়ে সিটির ঘাড়েই নিশ্বাস ফেলছে দ্য রেডরা। তবে লজ্জাজনকভাবে হেরেছে আরেক টেবিল টপার চেলসি।

শনিবার টার্ফ মুরে বার্নলিকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে সিটিজেনরা। পঞ্চম মিনিটেই প্রথম সাফল্য এনে দেন কেভিন ডি ব্রুইন।

২৫তম মিনিটে দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান ইলকেয় গুন্ডোগান। দ্বিতীয়ার্ধে দুদলই বেশকিছু আক্রমণ করলেও জালের দেখা পায়নি কোনো দলই। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দ্দিওলার শিষ্যরা।

ঘরের মাঠে ওয়াটফোর্ডকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। এই ম্যাচ জিতে টেবিলের শীর্ষে থাকা সিটির সাথে ব্যবধান এক পয়েন্টে নামিয়ে আনল জার্গেন ক্লপের শিষ্যরা।

অ্যানফিল্ডে ম্যাচের শুরু থেকেই কর্তৃত্ব ধরে রেখেছে লিভারপুল। ২২ মিনিটে দিয়েগো জোতার গোলে আসে কাঙ্ক্ষিত সাফল্য। দ্বিতীয়ার্ধের ৮৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে জয় নিশ্চিত করেন ফ্যাবিনহো।

টেবিলের প্রথম দ্বিতীয়ের জয়ের দিনে তৃতীয় স্থানে থাকা চেলসি হেরেছে ৪-১ গোলে। ঘরের মাঠে ব্রেন্টফোর্ড শুরু থেকেই চেলসির সমানে সমান লড়েছে।

Reneta

৪৮ মিনিটে প্রথম গোল করে চেলসিকে এগিয়ে দেন অ্যান্টনিও রুডিগার। তবে ২ মিনিট পরেই গোল পরিশোধ করেন ভিটালি ইয়ানেন্ট। ৫৪তম ক্রিস্টিয়ান এরিকসেনের গোলে এগিয়ে যায় ব্রেন্টফোর্ড।

এরপর ৬০তম মিনিটে আবারও জালে বল জড়ায় ব্রেন্টফোর্ড। এবারের গোলটি আসে ভিটালির পা থেকে। ৮৭ তম মিনিটে চতুর্থ গোল করে ব্রেন্টফোর্ডের জয় নিশ্চিত করেন ইয়োনে উইসা। ৪-১ গোলের হতাশা নিয়ে মাঠ ছাড়ে টমাস টুখেলের শিষ্যরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংলিশ প্রিমিয়ার লিগওয়াটফোর্ডচেলসিবার্নলিব্রেন্টফোর্ডম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT