বিশেষ দিন মানেই চ্যানেল আই। আসছে বাংলা নববর্ষ। প্রতি বছরের মতো এবারও নতুন বছর বরণ করে নিতে চ্যানেল আই করছে বাংলা বর্ষ বরণের সবচাইতে বড় আয়োজন সুরের ধারার সহস্র কণ্ঠে ‘লিভার আয়ুশ চ্যানেল আই হাজার কণ্ঠে বর্ষ বরণ ১৪২৬’।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বরেণ্য শিল্পী, সুরের ধারার অধ্যক্ষ ও চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যা, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু এবং ইউনিলিভার বাংলাদেশ লি. এর মার্কেটিং ডিরেক্টর নাফিস আনোয়ার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সুন্দর আগামী ও দেশবাসীর মঙ্গল কামনা করে ‘লিভার আয়ুশ চ্যানেল আই হাজারো কণ্ঠে বর্ষবরণ ১৪২৬’ শিরোনামে বর্ণিল এই উৎসবের আয়োজন বসবে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উন্মুক্ত চত্বরে।






