চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিবিয়ায় মার্কিন কূটনীতিকদের মৃত্যুর দায় নিয়েছিলেন হিলারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৩ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৫
আন্তর্জাতিক
A A

হিলারি ক্লিনটন বলেছেন, লিবিয়ার বেনগাজিতে হামলার পর এর দায় নিয়েছিলেন তিনি। কংগ্রেশনাল কমিটির সামনে জবাবদিহির অংশ হিসেবে হিলারি স্বীকার করেন, পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় হামলায় নিহত ক্রিস্টোফার স্টিভেনসকে তিনিই লিবিয়ায় পাঠিয়েছিলেন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে। হামলার পরবর্তী সময়ে কূটনৈতিক সদস্যদের সুরক্ষা দিতে তিনি ব্যবস্থায় কিছু পরিবর্তনও এনেছিলেন।

বক্তব্যের শুরুতেই হিলারি বলেন, ‘আমিই ক্রিস স্টিভেনসকে লিবিয়া যেতে বলেছিলাম। মেরিন সদস্যরা তার মরদেহ বহন করে আনার সময় প্রেসিডেন্ট ওবামার পাশে দাঁড়িয়ে ছিলাম আমি।’

তিনি বলেন, ‘আমি বেনগাজি হামলায় মার্কিন কূটনীতিকদের মৃত্যুর দায় নিয়েছিলাম এবং এর অংশ হিসেবে ভবিষ্যতে এধরণের দুঃখজনক ঘটনার সম্ভাবনা কমাতে ও আমাদের জনগণকে আরো ভালো সুরক্ষা দিতে আইনে কিছু সংশোধন এনেছিলাম।’

কমিটির চেয়ারম্যান ট্রে গাউডি বলেন, ‘ভুক্তভোগীদের আমাদের কাছ থেকে সত্যটা জানার অধিকার আছে।’ এ কারণেই কমিটি গঠন করে প্যানেল বৈঠক আয়োজন করা হয়েছিলো বলে জানান তিনি। কিন্তু ১০ ঘণ্টারও বেশি হিলারিকে নিয়ে বসার পরও নতুন তেমন কোনো তথ্যই বেরিয়ে আসেনি জিজ্ঞাসাবাদ থেকে।

হিলারির দলের সদস্যদের দাবি, রিপাবলিকানদের নিয়ে তৈরি ওই প্যানেল গঠনই করা হয়েছে হিলারির প্রেসিডেন্ট হওয়ার পথে বাধা সৃষ্টি করার উদ্দেশ্যে; যদি তার বিরুদ্ধে কোনো তথ্য পাওয়া যায় এই আশায় অন্ধকারে ঢিল ছোঁড়ার মতো।

তবে হিলারি ক্লিনটন বলেছেন, কমিটির সামনে জিজ্ঞাসাবাদে উপস্থিত হয়ে তিনি নিহতদের আত্মার প্রতি সম্মান জানিয়েছেন। জাতীয় নিরাপত্তাকে দলীয় রাজনীতির উর্ধ্বে রাখার জন্য উপস্থিত সবার প্রতি আহ্বান জানান তিনি।

Reneta

২০১২ সালে বেনগাজিতে মার্কিন কনস্যুলেটে জঙ্গি হামলায় ৪ মার্কিন নাগরিক নিহত হন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইএসলিবিয়াহিলারি ক্লিনটন
শেয়ারTweetPin

সর্বশেষ

শেরে বাংলা ছিলেন বাংলার অবহেলিত কৃষক সমাজের বন্ধু: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৬, ২০২৬

ইরান চাইলে যুক্তরাষ্ট্রকে ফোন করতে পারে: ট্রাম্প

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিসিকের নির্মাণাধীন ফটক ধসে ১ শ্রমিক নিহত

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, প্রভোস্ট ও চেয়ারম্যানসহ শিক্ষকদের একযোগে পদত্যাগ

এপ্রিল ২৬, ২০২৬
অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডে বাংলাদেশ দূতাবাসের বিবৃতি

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT