চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটনের সেঞ্চুরির পর আফিফ-ঝড়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ১৬, জুলাই ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

শুরুর চাপ বাংলাদেশ সামলে নেয় লিটন দাসের ব্যাটে চেপে। অসাধারণ এক সেঞ্চুরিতে পথ দেখিয়েছেন তিনি। শেষে আফিফ হোসেন ধ্রুবর ঝড়ো ইনিংসে বাংলাদেশ পেয়েছে ২৭৬ রানের চ্যালেঞ্জিং পুঁজি।

৫০ ওভারে বাংলাদেশ হারায় ৯ উইকেট। যার মধ্যে তিনটিই পড়েছে ইনিংসের ৪৯তম ওভারে।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক জিম্বাবুয়েকে কঠিন চ্যালেঞ্জই ছুঁড়ে দিয়েছে তামিম ইকবালের দল। লিটন ১০২, আফিফ ৪৫, মাহমুদউল্লাহ রিয়াদের ৩৩ রানের ইনিংসে ভর পৌনে তিনশয় যায় সফরকারীরা।

সেঞ্চুরির পর রানের গতি বাড়াতে চেয়েছিলেন লিটন। রিচার্ড এনগারাভাকে ছক্কার চেষ্টায় ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। সীমানায় ক্যাচ দিয়েছেন। ১১৪ বলে ৮ চারে ১০২ রান করে যান লিটন।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই আউট হন টাইগার ওপেনার তামিম। একে একে সাজঘরে ফেরেন সাকিব আল হাসান (১৯), মোহাম্মদ মিঠুন (১৯) ও মোসাদ্দেক হোসেনকে (৫)। ৭৪ রানে ৪ উইকেট হারানো দলকে পথ দেখায় পঞ্চম উইকেট জুটি।

লিটন ও মাহমুদউল্লাহ ৯৩ রান যোগ করার পর শেষে ক্যামিও ইনিংস খেলেন আফিফ। ৩৫ বলে একটি চার ও দুই ছক্কায় করেন ৪৫ রান। মেহেদী হাসান মিরাজ ২৫ বল খেলে করেন ২৬ রান। মোহাম্মদ সাইফউদ্দিন ৬ বলে ৮ রান করে অপরাজিত থাকেন।

Reneta

জিম্বাবুয়ে পেসার লুক জঙ্গুয়ে নিয়েছেন ৩ উইকেট। ‍মুজারাবানি ও এনগ্রাভা নেন ২টি করে উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমবাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজমোস্তাফিজলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার বিপক্ষে সেমিতে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দেয়ার চেয়ে ‘ভালো’ কিছু নেই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি দাবি

জুলাই ১২, ২০২৬

সেমিতে ইংল্যান্ডের মুখোমুখি হওয়া ‘বিশেষ’ বলছেন মেসি

জুলাই ১২, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

জলাবদ্ধতার কারণে ঢাবির সোমবারের সব পরীক্ষা স্থগিত

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT