চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটনকে নিয়ে লাঞ্চে গেলেন মুমিনুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২২ পূর্বাহ্ণ ০৩, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

টপঅর্ডার রানে ফেরার স্বস্তি নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ও মুশফিকুর রহিমের উইকেট হারিয়ে সকালটায় খানিক ব্যাকফুটে মুমিনুল হকের দল।

কিউইদের প্রথম ইনিংসে করা ৩২৮ রানের জবাবে সোমবার লাঞ্চ বিরতি পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৪ উইকেটে ২২০ রান। স্বাগতিকদের চেয়ে এখনো ১০৮ রানে পিছিয়ে বাংলাদেশ।

মুমিনুল হক ১৭ ও লিটন দাস ১২ রানে অপরাজিত। নিউজিল্যান্ডের নিল ওয়াগনার ৪৩ রান খরচায় ৩টি উইকেট নিয়েছেন। একটি উইকেট পকেটে পুরেছেন ট্রেন্ট বোল্ট।

আগেরদিন ৭০ রানে অপরাজিত থাকা জয় সেঞ্চুরির সম্ভাবনা জাগালেও সেটির অপমৃত্যু ঘটিয়েছেন নিজেই। ওয়াগনারের অফস্টাম্পের বাইরের নির্বিষ এক বল তাড়া করতে গিয়ে গালিতে নিকোলসের হাতে ধরা পড়েন। ২২৮ বলে ৭ চারে ৭৮ রানের ধৈর্যশীল ইনিংস তার।

খানিক পরে বেঁচে যান মুমিনুল। জেমিসনের বলে আগেভাগে ফ্লিক করে বসেন। ব্যাটের কানায় লেগে বল ফেরত যায় বোলারের হাতে। জেমিসন ঝাঁপিয়ে পড়েও হাতে জমাতে পারেননি।

পরে ওয়াগনারের বলে আউট হয়েও নো বলের সুবাদে টিকে যান মুমিনুল। কিউই পেসারের করা ব্যাক অব লেন্থের কোনাকুনি বলে মুমিনুল ব্যাট সরিয়ে নেয়ার চেষ্টা করেও পারেননি। বল ব্যাটে আলতো ছুঁয়ে উইকেটরক্ষকের গ্লাভসবন্দি হয়। আম্পায়ার আঙুল তুলে দেন। টিভি রিপ্লেতে ওয়াগনারের বুট পরিস্থিতি আনে নো বলের সংকেত। ৯ রানে মুমিনুল জীবন পান।

Reneta

বেশ ধৈর্য নিয়ে খেলছিলেন মুশফিক। রান করার চেয়ে মাটি কামড়ে পড়ে থাকাতে দেন মন। নতুন বলে পেসারদের চ্যালেঞ্জটা শেষপর্যন্ত সামলাতে পারেননি। বোল্টের রাউন্ড দ্য উইকেটে ফুল লেন্থের সুইং বল স্কয়ারলেগে খেলতে গিয়েছিলেন। ভুল লাইনে ব্যাট চালিয়ে দেন। ছিল না পায়ের নড়াচড়াও। উপড়ে যায় অফস্টাম্প। ৫৩ বলে এক চারে মি. ডিপেন্ডেবলের ইনিংস থামে ১২ রানে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়মুমিনুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মিলবে সর্বোচ্চ ৫ লাখ পাউন্ডের অনুদান

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT