চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটন হত্যার বিচারে গাইবান্ধা-১ আসনের নবনির্বাচিত এমপি’র আশ্বাস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৫ পূর্বাহ্ণ ২৩, মার্চ ২০১৭
গাইবান্ধা, জনপদ
A A

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা -১ (সুন্দরগঞ্জ) আসনে উপ-নির্বাচনে বেসরকারি ফলাফলে বিজয়ী হওয়ার পর আওয়ামী লীগ প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ দুর্বৃত্তদের গুলিতে নিহত ওই আসনের সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার বিচারের বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।

সাবেক এমপি মঞ্জুুরুল ইসলাম লিটন হত্যা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘শিল্পপতি ও কোটিপতিদের যদি টাকার বিনিময়ে নমিনেশন দেয়া না হতো তাহলে লিটন আজ খুন হতো না। লিটনের হত্যার অবশ্যই বিচার হবে।’

তিনি বলেন, ‘রাজপথে থেকে জনগণের জন্য প্রকৃত রাজনীতি করেছি তাই এ বিজয় হয়েছে। রাজনীতিবিদদের বদলে কোনো শিল্পপতি ও কোটিপতির হাতে রাজনীতি মানায় না।’

বুধবার গাইবান্ধা- ১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী গোলাম মোস্তফা আহমেদকে (নৌকা) বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয়। উপজেলা নির্বাচন অফিসে সুন্দরগঞ্জ উপ-নির্বাচনের দ্বায়িত্বপ্রাপ্ত রির্টানিং অফিসার আবদুল লতিফ এ ঘোষণা দেন।

আওয়ামী লীগ প্রার্থী গোলাম মোস্তফা আহমেদ (নৌকা) প্রতীকে পেয়েছেন ৯০ হাজার ১৬৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল) পেয়েছেন ৬০ হাজার ১০০ ভোট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমপি লিটনগাইবান্ধা নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

চট্টগ্রাম, রাঙামাটি ও কক্সবাজারে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৮, ২০২৬

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড, প্রতিপক্ষ আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT