চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিচু চাষে দারুণ সফল পিরোজপুরের কৃষকরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৬ পূর্বাহ্ণ ০৩, জুন ২০১৬
কৃষি
A A

উপকূলীয় জেলা পিরোজপুরে এক ফসলি জমিতে ধানের পরিবর্তে লিচু আবাদ করছেন কৃষক। স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানির লক্ষ্যে আবাদ করা এসব লিচুর গুণগত মানও অনেক ভালো।

নাজিরপুর উপজেলার তারাবুনিয়া গ্রামের দুই সহোদর হংসপতি মিস্ত্রি ও হিমাংশু মিস্ত্রি ২০০৭ সালে তাদের পাঁচ একর জমিতে চায়না থ্রি ও মোজাফ্ফর পুরী জাতের লিচু বাগান করেন। প্রথম বছরই সাফল্য পান তারা । তাদের দেখে এলাকার অনেক কৃষক ধানের আবাদ বাদ দিয়ে লিচু বাগান করেছেন।

লিচু চাষে সাফল্য হংসপতি মিস্ত্রি বলেন, বছর বছর লিচু ফলন বৃদ্ধি পাচ্ছে। গতবছরের তুলনায় এবছর লিচুর ফলন বেশ ভালো হয়েছে।

তাদের দেখাদেখি এ বছর নাজিরপুর ও পিরোজপুর জেলার দুই শতাধিক কৃষক আবাদ করেছেন চায়না থ্রি ও মোজাফ্ফর পুরী জাতের লিচু । সম্পূর্ন রাসায়নিকমুক্ত ও জৈব পদ্ধতিতে লিচুর পরিচর্যা করায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে এ জেলায় ব্যবসায়ী ও পাইকার আসছেন লিচু কিনতে।

এখান থেকে কিনে ভালো দামে বিভিন্ন এলাকায় লিচু বিক্রি করছে পাইকাররা। পিরোজপুরের মাটি ও আবহাওয়া লিচু চাষের উপোযোগী হওয়ায় আগামীতে এ অঞ্চলে লিচু বাগান আরো বেড়ে যাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে কৃষি বিভাগ।

পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হোসেন তালুকদার বলেন, মোজাফ্ফর পুরী জাতের লিচু এই অঞ্চলের জন্য দারুণ উপযোগী এবং এ লিচুর রঙ-মিষ্টতা অনেক বেশি। সেকারণেই এ এলাকার কৃষকরা বেশ আগ্রহী লিচু ফলন করার ক্ষেত্রে।

Reneta

জেলার তিন উপজেলায় প্রায় ৩৭ হেক্টর জমিতে এ বছর লিচুর বাগান করা হয়েছে। ফলন পাওয়া গেছে প্রায় দুশ’ মেট্রিক টন। 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিরোজপুরলিচু
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা

জুন ১৮, ২০২৬

তোমরা কি আমার অভাব বোধ করেছ: নেইমার

জুন ১৮, ২০২৬

যুদ্ধবিধ্বস্ত কঙ্গোর শান্তি কামনায় ইতিহাস গড়া উইসা

জুন ১৮, ২০২৬

কেনের রেকর্ড, ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

জুন ১৮, ২০২৬

জয়ের সুযোগ ছিল পর্তুগালের, কিন্তু হেরেও যেতে পারত: রোনালদো

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT