চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লালগালিচায় সৌরভ ছড়ালেন নববধূ সোনম

ফারাহ মাহজাবিনফারাহ মাহজাবিন
৭:০৩ অপরাহ্ণ ১৫, মে ২০১৮
বিনোদন
A A

 

বরাবরের মতো এ বছরও দীপিকা পাড়ুকোন, ঐশ্বরিয়া রাইয়ের পর কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হেঁটেছেন সোনম কাপুর। তবে এবারের কান যাত্রা সোনমের জন্য অন্য যে কোনো বারের চেয়ে ব্যতিক্রম। কারণটা, এবার তিনি নববধূ হয়ে কানে এসেছেন ‘নির্জা’ খ্যাত এ অভিনেত্রী।

গত ৮মে ব্যবসায়ী প্রেমিক আনন্দ আহুজার সাথে গাঁটছড়া বাঁধেন বলিউড ফ্যাশন আইকন সোনম কাপুর। আর বিয়ের এক সপ্তাহের মাথায়ই আজ ১৫মে মেহেদী রাঙ্গা হাতে কানের লাল গালিচায় হাজির হন সোনম।

কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে দু’দিন আগেই স্বামী আনন্দ আহুজাকে নিয়ে ফ্রান্সের সমুদ্র তীরবর্তী শহরে পৌঁছান ৩২ বছর বয়সী এই তারকা।

কানে নিজের প্রথম দিনে বিয়ের মেহেদী রাঙা হাতেই লাল গালিচায় পা মাড়িয়েছেন সোনম। রালফ ও রুশোর ডিজাইন করা লেহেঙ্গা পরে সবাইকে মুগ্ধ করেছেন তিনি। পনিটেইল করা চুল ও তারার মতো সাজানো চোখ তাকে আরও প্রাণবন্ত করে তোলে। প্রতিবারের মত এবারও কানে সৌরভ ছড়ালেন ‘খুবসুরাত’খ্যাত অভিনেত্রী।

Reneta

গত ৮ বছর ধরে চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ এই উৎসবে অংশ নিচ্ছেন সোনম। কানে তার উপস্থিতি বাড়তি আনন্দ যোগ করে। প্রতিবছরই চমৎকার সব ডিজাইনের পোশাক পরে দ্যুতি ছড়ান সদ্য বিবাহিত এই তারকা।

এছাড়া সোনমের সঙ্গে একই দিন কানের লালগালিচা আলো করেছেন পাকিস্তানের প্রথম সারির অভিনেত্রী মাহিরা খান। কালো গাউনে তিনি সবার মধ্যে রূপের জাদু বিকিয়েছেন।

দু’জন একসঙ্গেই হেঁচেছেন লালগালিচায়। কাজ করার সূত্রে বলিউডেও বেশ পরিচিত আছে মাহিরার।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin1

সর্বশেষ

জুলাইয়ের আদর্শ নিয়ে রাজনীতি বা ব্যবসা নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৪, ২০২৬

বিশ্বচ্যাম্পিয়নদের টক্কর দিয়ে আর ‘অজানা’ নয় কেপ ভার্দে

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চকবাজারে আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

জুলাই ৪, ২০২৬

৯০ মিনিট খেলার অবস্থায় আছেন নেইমার

জুলাই ৪, ২০২৬

প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT