চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাল বলে এক নম্বর লাবুশেন, সাদা বলে বাবর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

সাদা পোশাকের ক্রিকেটে স্টিভেন স্মিথ-জো রুটদের পেছনে ফেলে শীর্ষে উঠেছেন অজি ব্যাটার মার্নাস লাবুশেন। রঙিন পোশাকের টেবিলে শীর্ষস্থান হারানোর সপ্তাহের মাথায় পুনরুদ্ধার করলেন বাবর আজম। পাকিস্তান অধিনায়ক এখন ওয়ানডে ও টি-টুয়েন্টির এক নম্বর ব্যাটার।

চলতি অ্যাশেজে দুর্দান্ত ফর্মে থাকা মার্নাস লাবুশেন আইসিসি টেবিলে এগিয়েছেন তিন ধাপ। ইংলিশদের বিপক্ষে সিরিজের আগে চারে ছিলেন ডানহাতি ব্যাটার। ব্রিসবেনে ৭৪ রানের ইনিংসে সেরা দুইয়ে আসেন, পরের টেস্টে দুই ইনিংসে একটি করে শতক ও অর্ধশতকে সবাইকে ছাপিয়ে প্রথমবার পৌঁছে গেলেন শীর্ষে।

ক্যারিয়ার সেরা ৯১২ রেটিং নিয়ে আইসিসির শীর্ষ ব্যাটার এখন লাবুশেন। এক ধাপ পিছিয়ে দুইয়ে জো রুট। তিনে নেমে গেছেন স্মিথ।

ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষে প্রথম দুই ম্যাচে রঙহীন ছিল বাবর। বাজে ফর্মের কারণে টি-টুয়েন্টি র‌্যাঙ্কিংয়ে নেমে গিয়েছিলেন তিনে। সফরকারীদের হোয়াইটওয়াশ করার ম্যাচে ৫৩ বলে ৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন, সেটাই ফেরাল সেরার সিংহাসনে।

টি-টুয়েন্টির ব্যাটিং টেবিলে দুইয়ে নেমে গেছেন ইংল্যান্ডের ডেভিড মালান ও তিনে সাউথ আফ্রিকার এইডেন মার্করাম।

৫০ ওভারের ক্রিকেটে পাকিস্তান অধিনায়ক আগে থেকেই রয়েছেন সেরা অবস্থানে। পেছনে রয়েছেন যথাক্রমে ভারতের সাবেক ওয়ানডে অধিনায়ক বিরাট কোহলি ও বর্তমান দলপতি রোহিত শর্মা।

Reneta

আইসিসির প্রকাশিত হালনাগাদে পরিবর্তন আসেনি বোলিংয়ে সেরার অবস্থানে। টেস্টে ৯০৪ রেটিং নিয়ে শীর্ষে অজি অধিনায়ক প্যাট কামিন্স। দুইয়ে ভারতের স্পিনার অশ্বিন। ওয়ানডেতে এক নম্বর বোলার ট্রেন্ট বোল্ট ও টি-টুয়েন্টিতে শীর্ষে লঙ্কান স্পিনার হাসারাঙ্গা।

পরিবর্তন আসেনি অলরাউন্ডারের শীর্ষস্থানেরও। ওয়ানডেতে সেরাদের সেরা সাকিব আল হাসান। টি-টুয়েন্টিতে আফগান মোহাম্মদ নবি ও টেস্টে উইন্ডিজের জেসন হোল্ডার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাশেজ সিরিজ-২০২১আইসিসিকামিন্সপাকিস্তানবাবরলাবুশেনলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT