ম্যানুয়েল লানজিনি ইনজুরিতে পড়ায় বিশ্বকাপ স্বপ্ন পূরণ হচ্ছে রিভার প্লেটের মিডফিল্ডার এনজো পেরেজের। শনিবার তাকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন।
৩২ বছর বয়সী পেরেজ আর্জেন্টিনার হয়ে ২৩টি ম্যাচ খেলেছেন। লানজিনি ছিটকে যান শুক্রবার। তার ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে।
আর্জেন্টিনা এবার গ্রুপ পর্বে আইসল্যান্ড, নাইজেরিয়া এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে। তাদের প্রথম ম্যাচ আইসল্যান্ডের বিপক্ষে, ১৬ জুন। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।
আর্জেন্টিনা দল
গোলরক্ষক: সার্জিও রোমেরো, উইলফ্রেডো কাবাল্লেরো, ফ্রাঙ্কো আরমানি।
ডিফেন্ডার: গ্যাব্রিয়েল মের্কাদো, এডুয়ার্ডো সালভিও, নিকোলাস ওটামেন্ডি, ফ্রেদেরিকো ফাজিও, মার্কোস রোহো, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কোস অ্যাকুইনা, ক্রিস্টিয়ান আনসালদি।
মিডফিল্ডার: এনজো পেরেজ, ম্যাক্সি মেজ, লুকাস বিলিয়া, এভার বানেগা, জিওভানি লো সেলসো, অ্যাঙ্গেল ডি মারিয়া, হাভিয়ের মাশ্চেরানো।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, পাওলো দিবালা, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েন, ক্রিস্টিয়ান পাভোন।







