চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিডনি বিকল, লাইফ সাপোর্টে নায়ক শাহীন আলম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ন ০৮, মার্চ ২০২১
বিনোদন
A A

লাইফ সাপোর্টে রয়েছেন এক সময়ের ব্যস্ত চিত্রনায়ক শাহীন আলম। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও ডায়াবেটিস রোগে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে শনিবার রাতে তাকে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়ক ওমর সানি। এ নায়ক বলেন, শাহীন আলম আমার বন্ধু। একসঙ্গে পথ চলা আমাদের৷ অভিনয়ে অসাধারণ। দীর্ঘ সময় চলচ্চিত্রের বাইরে। কিছুদিন আগে ওকে দেখতে গিয়েছিলাম। শুনলাম ওর কিডনি দুইটাই বিকল, ডায়ালাইসিস করছে বেশ কিছুদিন যাবৎ। গতকাল ওর ছেলে ফোন দিয়েছিল শুধু বলল- আঙ্কেল বাবা লাইফ সাপোর্টে, করোনা পজিটিভ। নিজেকে কন্ট্রোল করতে কষ্ট হচ্ছিল।

ওমর সানী বলেন, এমনিতেই কিডনি চিকিৎসায ব্যয়বহুল ব্যাপার তারপর আবার লাইফ সাপোর্ট। ওর পরিবারের অবস্থা ভালো। কিন্তু ব্যয়বহুল চিকিৎসার খরচ মেটাতে হলেতো রাজার ভাণ্ডারও শেষ হয়ে যায়। আল্লাহকে বলি, তুমি সুস্থতা দান করো, বন্ধুকে ফিরিয়ে দাও।

আর্থিক অসচ্ছ্বলতার কথা সরাসরি জানান শাহীন আলমের একমাত্র ছেলে ফাহিম নূর আলম। তিনি প্রধানমন্ত্রী ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের কাছে বাবার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা কামনা করে বলেন, আমার বাবার চিকিৎসার জন্য প্রতিদিন এক লাখের বেশি খরচ হচ্ছে, যা আমাদের জন্য টাফ হয়ে যাচ্ছে এমনকি আজগরআলী হাসপাতালের বিল পরিশোধ কীভাবে করবো, এটি নিয়েই এখনও ভাবছি।

তিনি বলেন, বাবা ছিলেন স্বনামধন্য একজন চলচ্চিত্র শিল্পী। আশা করবো এই মুহূর্তে প্রধানমন্ত্রী আমাদের পাশে থাকবেন। আর্থিকভাবে সাহায্য করার আবেদন করছি। আমার বাবাকে আরও অনেক দিন বাঁচিয়ে রাখতে চাই। সবাই দোয়া করবেন।

১৯৮৬ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান শাহীন আলম। তার অভিনীত প্রথম সিনেমা ‘মায়ের কান্না’। এটি ১৯৯১ সালে মুক্তি পায়। এর পরে আরো অনেক ছবিতে অভিনয় করেন তিনি। বিতর্কিত চলচ্চিত্রেও দেখা গেছে তাকে। বর্তমানে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন শাহীন আলম। নিজের ব্যবসা নিয়েই ব্যস্ত ছিলেন।

Jui  Banner Campaign
ট্যাগ: অনুদানঅভিনয়কিডনিনায়কপ্রধানমন্ত্রীলাইফ সাপোর্টলিড বিনোদনশাহীন আলমসিনেমাহাসপাতাল
শেয়ারTweetPin

সর্বশেষ

পেনাল্টি হাতছাড়া, শীর্ষ হারাল বার্সা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিচার শুরু আজ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রীর শপথ, তারেক রহমানের নতুন যাত্রা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT