চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যকে বর্ষপণ্য ঘোষণা প্রধানমন্ত্রীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৪ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশের লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যকে বর্ষপণ্য হিসেবে ঘোষণা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ববাজারের চাহিদা বৃদ্ধিতে এই খাতে নতুন বাজার সৃষ্টি করতে হবে।

বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২০’ উদ্বোধন করে এসব কথা বলেন তিনি।

এ সময় ব্যবসায়ীদের উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আপনারা নতুন পণ্যের বাজার সৃষ্টি করুন। উইন-উইন পরিস্থিতির জন্য বাংলাদেশকে বেছে নিন। বিদেশি বিনিয়োগকারীদের আমার আহ্বান।’

Banglabid

‘‘আমরা আইসিটি সেক্টরটাকে সবচেয়ে সমৃদ্ধশালী করে গড়ে তুলছি। পাটের জিন আমরা আবিষ্কার করেছি। বেসরকারি খাত বা অন্য কোনো খাতে যারা বিনিয়োগ করতে চান; তাদেরকে আহ্বান জানাই।’’

খাদ্য প্রক্রিয়াজাতকরণে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আলু, চিংড়ি আর আম উৎপাদন করছি। হস্তশিল্পের ওপর বিশেষভাবে নজর দিচ্ছি।’

‘‘আমরা লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য তৈরিতে লেদ ও মিলিং মেশিন অপারেশন, ওয়েল্ডিং, ক্যাড-ক্যাম ডিজাইন, সিএনসি অপারেশন, ইলেকট্রিক্যাল, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি।’’

Reneta

একটা দেশকে উন্নত করতে হলে শিল্প পর্যায়ে উন্নয়ন গুরুত্বপূর্ণ মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘বাংলদেশ মন্দা কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রবৃদ্ধি ৮ দশমিক ১। মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। আমাদের সকল উন্নয়নের লক্ষ্য তৃণমূল পর্যায়ে উন্নয়ন করা। দেশের মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি করা।’’

‘‘আমাদের প্রতিবেশি দেশগুলোকে আগ্রাধিকার দেওয়া। দেশে যাতে বিনিয়োগ পরিবেশ সৃষ্টি হয় সেদিকে নজর দেওয়া। এরই মধ্যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল আমরা তৈরি করছি। আমাদের পদক্ষেপের ফলে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’’

নিজের সরকারকে ব্যবসা-বান্ধব সরকার হিসেবে পরিচয় দিয়ে তিনি বলেন, ‘আমরা নিজেরা ব্যবসা করি না, কিন্তু আমরা ব্যবসা-বান্ধব সরকার। ব্যবসা যাতে সহজ হয় টাস্কফোর্স তৈরি করেছি। আমরা রপ্তানি করতে সক্ষম হয়েছি।’

আগামী বছর রাজধানীর পূর্বাঞ্চলে বাণিজ্যমেলা  স্থানান্তরের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাণিজ্যমেলা যাতে আরও আধুনিকরণে আমরা আগামী বছর ঢাকার পূর্বাঞ্চলে মেলা স্থানান্তর করব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক বাণিজ্য মেলাপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির বাবা হোর্হে মেসির মৃত্যু, বিশ্বজুড়ে শোক

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

এক-এগারোর সময়ে তারেক রহমানকে যেভাবে নির্যাতন করা হয়

আগস্ট ৯, ২০২৬
ছবি: মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী (সংগৃহীত)।

মহেশখালীর মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কৃষকের জমানো শেষ সম্বল ২ লাখ টাকা খেলো ইঁদুর-উইপোকা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT