রুপালী পর্দার জগৎ ছেড়ে এবার মঞ্চে আসছে ‘লা লা ল্যান্ড’! লা লা ল্যান্ডের জয়যাত্রা থামাবে কে! একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে ড্যামিয়েন শ্যাজেলের ছবিটি।
এরই মধ্যে ঘরে তুলেছে গোল্ডেন গ্লোব আর বাফটার মতো পুরস্কার। ৮৯তম অস্কার আসরেও সর্বোচ্চ ছয়টি ক্যাটাগরিতে জিতে নিয়েছে পুরস্কার।
লা লা রাজ্যে এবার যোগ হচ্ছে আরেকটি নতুন পলক। এই মিউজিক্যাল ড্রামা মুভিটিকে এবার দেখা যাবে ব্রডওয়ে থিয়েটারে।
এমা স্টোন আর রায়ান গসলিং অভিনীত এবং ড্যামিয়েন শ্যাজেল পরিচালিত এই মিউজিক্যাল চলচ্চিত্রটি একের পর এক ইতিহাস গড়ছে। আর তাই যেন ‘লা লা ল্যান্ড’ ছবিটার প্রতি মানুষের আগ্রহ বাড়ছে। সে ভাবনা মাথায় রেখেই মঞ্চে আনার পরিকল্পনা ‘লা লা ল্যান্ড’। ছবির প্রযোজক ম্যাক প্ল্যাট জানিয়েছেন কিছুটা আলাদাভাবেই মঞ্চে আসবে ‘লা লা ল্যান্ড’। এর আগেও তিনি কিছু ছবিকে মঞ্চে এনেছেন। ‘থ্রি ডেইজ রেইন’ এবং ‘উইকেট’ ছবির মঞ্চে আনার কৃতিত্ব তারই। টাইমস অব ইন্ডিয়া।








