চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লর্ডসেই আর্চারের টেস্ট অভিষেক?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৬ অপরাহ্ন ০৮, আগস্ট ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লর্ডসে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে অভিষেক হতে পারে ইংল্যান্ডের পেসার জফরা আর্চারের। জেমস অ্যান্ডারসন চোটের জন্য বাইরে, ছিটকে গেছেন মার্ক উডও। চোটের তালিকায় নতুন সংযোজন আরেক পেসার অলি স্টোন। ফলে লর্ডসে অ্যান্ডারসনের জায়গায় অভিষেক হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে আর্চার।

বিশ্বকাপের জন্য প্রথম ঘোষিত দলে জায়গা পাননি। তা নিয়ে ব্যাপক সরব হয়েছিলেন মাইকেল ভনসহ ইংল্যান্ডের সাবেক ক্রিকেটাররা। পরে অবশ্য তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়।

সুযোগ পেয়েই বাজিমাত করেন ক্যারিবীয় অনূর্ধ্ব-১৯ দলে খেলা আর্চার। টুর্নামেন্টের শুরু থেকেই জায়গা পান ইংল্যান্ড একাদশে। পুরো টুর্নামেন্টে ১১ ম্যাচের ১১ টিতেই বোলিং করে উইকেট নেন ২০টি। ওয়ানডের পর এবার সাদা পোশাকে নায়ক বনে যাওয়ার সুযোগ তার সামনে।

এজবাস্টন টেস্টের প্রথমদিনে মাত্র ৪ ওভার বল করে মাঠের বাইরে চলে যান অ্যান্ডারসন। বুঝে গিয়েছিলেন চোটের জন্য ম্যাচে আর বল করা সম্ভব নয়। অ্যান্ডারসন বল করতে না পারায় পুরো ম্যাচে ইংল্যান্ড তার অভাব টের পায়। আর অ্যাশেজের প্রথম টেস্টে হারতেও হয় ইংলিশদের। পরে জানা যায়, আগামী ১৪ আগস্ট থেকে লর্ডসে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগে সেরে ওঠা সম্ভব নয় জিমির।

এই অবস্থায় অলি স্টোন হতে পারতেন অ্যান্ডারসনের যথাযথ বিকল্প। অ্যাশেজের ঠিক আগে লর্ডসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় স্টোনের। তবে বার্মিংহামের প্রথম একাদশে জায়গা হবে না দেখে তাকে স্কোয়াড থেকে ছেড়ে দেয়া হয় টি-টুয়েন্টি ব্লাস্টের জন্য।

মঙ্গলবার এজবাস্টনেই অনুশীলনে সময় কোমড়ে চোট পান স্টোন। পরে জানা যায়, আগামী দু’সপ্তাহ মাঠে নামতে পারবেন না তিনি। অর্থাৎ, অ্যাশেজের দ্বিতীয় টেস্টের জন্য তার নাম বিবেচনা করার উপায় নেই ইংলিশ টিম ম্যানেজমেন্টের।

Reneta

আর্চার ছাড়াও ইংল্যান্ড খেলাতে পারে ভারতের বিরুদ্ধে গত বছর টেস্ট সিরিজে সফল হওয়া স্যাম কারেনকেও। পরিবর্তন আসতে পারে অস্ট্রেলিয়া দলেও। জেমন প্যাটিনসনের জায়গায় দেখা যেতে পারে এজবাস্টনে না খেলা মিচেল স্টার্ককে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাশেজ ২০১৯আর্চারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ খামেনির পূর্বপুরুষদের সাথে ভারতের সম্পর্ক কী!

মার্চ ২৩, ২০২৬

শীর্ষ আরও মজবুত করল বার্সেলোনা

মার্চ ২২, ২০২৬

তিন দিনেই ৩০০ কোটির গণ্ডি পার!

মার্চ ২২, ২০২৬

পিএসএল ছেড়ে আইপিএল, কঠোর ব্যবস্থার পথে পিসিবি

মার্চ ২২, ২০২৬

দর্শকশূন্য মাঠে গড়াবে পিএসএল

মার্চ ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT