চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লবিস্ট নিয়োগের ‘প্রমাণ’ দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পান্থ রহমানপান্থ রহমান
৯:৩৯ পূর্বাহ্ণ ২৭, অক্টোবর ২০১৫
রাজনীতি
A A

একাত্তরের মানবতাবিরোধীদের বিচার ঠেকাতে ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে বিএনপি। এ বিষয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য আছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, লবিংয়ের জন্য মাসে ৪০ হাজার ডলার খরচ করছে দলটি।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে যে হামলা হতে পারে তার সুনির্দিষ্ট তথ্য দেয়নি কোনো দূতাবাসই।

মাত্র ক’দিনের ব্যবধানে দুই বিদেশী হত্যাকাণ্ড নিয়ে দেশে-বিদেশে চলছে নানা গুঞ্জন। ওই ঘটনার পর বেশ ক’টি দেশ তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমনে সতর্ক থাকার নির্দেশনা দেয়। বাংলাদেশে থাকা বিদেশি কূটনীতিকদের কেউ কেউ হামলা হতে পারে এমন তথ্য বাংলাদেশকে দিয়েছিলেন বলে দাবি করেন। যদিও বরাবরই তা অস্বীকার করে আসছে বাংলাদেশ।

শাহরিয়ার আলম বলেন, বিএনপি যুক্তরাষ্ট্রের একিন গাম্প নামের একটি লবিস্ট ফার্মকে ১ লাখ ২০ হাজার ডলার দিয়েছিলো বলে সরকারের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে। ২০১৫ সালের শুরুতে দলটি বাংলাদেশের মানবতাবিরোধী অপরাধের বিচার এবং ব্যবসা-বাণিজ্য নিয়ে তৎপরতা চালাতে তাদের নিয়োগ করে তথ্য-প্রমাণ আছে।

তিনি বলেন, সংসদে না থেকেও বিএনপি বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তদবির করলে সংশয় জাগার মতো অনেক বিষয় সামনে চলে আসে।

হঠাৎ শুরু হওয়া এ ধরনের জঙ্গি তৎপরতা নিয়ে মন্তব্য করতে গিয়ে প্রতিমন্ত্রী জানান, দেশকে নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে এবং তাতে বিএনপির জড়িত থাকারও ইঙ্গিত দেন তিনি। মোটা অঙ্কের টাকা খরচ করে ‘আকিন গুম্প’ নামের একটি লবিস্ট ফার্মকে নিয়োগ দেওয়ার প্রমাণও তুলে ধরেন প্রতিমন্ত্রী।

Reneta

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তারা মার্কিন ফার্মকে মাসে ৪০ থেকে ৮০ হাজার ডলার দিচ্ছে। বিষয়টি নির্বাচন কমিশন ও বাংলাদেশ ব্যাংককে জানানোর ব্যবস্থা নেওয়া হবে।

দুই বিদেশীর মৃত্যুকে আবারও বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সরকার কোনো ষড়যন্ত্রই সফল হতে দেবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পররাষ্ট্র প্রতিমন্ত্রীবিএনপিশাহরিয়ার আলম
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

জুলাই ৩, ২০২৬

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬

‘রাজনৈতিক কারণে সশস্ত্র বাহিনীতে বৈষম্য কাম্য নয়’

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT