চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে হামলাকারী ব্রিটিশ বংশোদ্ভূত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৭ পূর্বাহ্ণ ২৫, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে জানিয়েছেন যে ওয়েস্টমিনসটারের হামলাকারী বিট্রিশ বংশোদ্ভূত এবং পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তাদের কাছে তার সম্পর্কে তথ্য ছিলো। হাউজ অব কমোনসে দেয়া এক বিবৃতিতে থেরেসা মে বলেন কয়েক চরমপন্থার সাথে জড়িত থাকার অভিযোগে কয়েক বছর আগে তার সম্পর্কে অনুসন্ধান করা হচ্ছিল। তবে তার নাম পরিচয় প্রকাশ করা হয়নি।

সেখানে মে বলেন: খুব বড় হুমকি না হওয়ায় তার প্রতি নজর রাখা হচ্ছিলো। গোয়েন্দাদের সাম্প্রতিক হুমকির তালিকাতেও সে ছিলো না।

এই ঘটনার জের ধরে কমপক্ষে আট জনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতদের মধ্যে দুই জনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন ৫০ বছর বয়সী পুলিশ অফিসার পিসি কেইথ পামের এবং ৪৩ বছর বয়সী আয়েশা ফ্রেড নামের এক স্কুল শিক্ষিকা। এই ঘটনায় সংকটময় পরিস্থিতে আছেন আরও অন্তত সাতজন। এই ঘটনার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে আইএস।

নিহত পুলিশ কর্মকর্তা কেইথ পামের এবং স্কুল শিক্ষিকা আয়েশা ফ্রেড

বুধবার দুপুরের পর ব্রিটিশ পার্লামেন্ট ভবনের কাছে ছুরিকাঘাত ও ওয়েস্টমিনস্টার ব্রিজে গাড়ি চাপা দিয়ে হামলায় পুলিশসহ ৫ জন নিহত হয়। আহত হয় কমপক্ষে ৪০ জন। পুলিশের গুলিতে হামলাকারীও নিহত হয়।

হামলার শুরুটা লন্ডনের ওয়েস্টমিনস্টার ব্রিজে। শহরের ব্যস্ততম ব্রিজটিতে সাধারণ মানুষের ওপর গাড়ি তুলে দেয় হামলাকারী। হতাহতরা রাস্তায় পড়ে থাকার মাঝেই ব্রিজ থেকে নেমে মোড় ঘুরে পার্লামেন্ট ভবনের দিকে যায় গাড়িটি।

পার্লামেন্ট গেটের নিরস্ত্র পুলিশ সদস্যরা তাকে থামাতে গেলে হামলাকারী গাড়ি থেকে নেমে তাদের ছুরিকাঘাত করে। পরে অস্ত্রধারী পার্লামেন্ট ভবনের দিকে দৌড়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের গুলিতে নিহত হয়।

মানচিত্রে হামলাকারীর সম্ভাব্য গতিপথ
Reneta

 

হামলার পরপরই পার্লামেন্ট অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। ভেতরে আটকে পড়া এমপি ও দর্শনার্থীদের নিরাপদে বের করে আনে পুলিশ। এই হামলাকে ‘সন্ত্রাসী ঘটনা’ বলছে স্কটল্যান্ড ইয়ার্ড।

এ হামলাকে ‘বিকৃত মানসিকতা’ হিসেবে আখ্যায়িত করে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে নিজের প্রতিক্রিয়ায় বলেছেন, সন্ত্রাসবাদের কাছে ব্রিটেন মাথা নত করবে না।

এছাড়া লন্ডন হামলার নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারাও। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে লন্ডন পুলিশের সাহসিকতার প্রশংসা করেছেন। অন্যদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেকোনো লড়াইয়ে ব্রিটেনের পাশে থাকা প্রতিশ্রুতি দিয়েছে ফ্রান্স ও জার্মানি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: থেরেসা মেলন্ডনলন্ডন হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: বিবিসি

ইরান যুদ্ধের প্রভাব: রঙিন থেকে সাদা-কালো মোড়কে জাপানি স্ন্যাকস

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ খাতে বিগত সরকার দেশীয় সম্পদ ধ্বংস করেছে: জ্বালানি মন্ত্রী

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

১৭ বছরের পুরনো ধারা থেকে পুলিশ এখন সরে এসেছে: আইজিপি

মে ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বাজার স্থিতিশীল করতে ৫৩.৩ মিলিয়ন ব্যারেল তেল ধার দেবে যুক্তরাষ্ট্র

মে ১২, ২০২৬

হামের ধরন পরিবর্তন হয়েছে কি না পরীক্ষায় চিকিৎসকদের তাগিদ

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT