চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে টিকা বানাতে ৩৩.৪ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা সেরামের প্রধানের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২০ অপরাহ্ণ ০৪, মে ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

লন্ডনে টিকা তৈরি করবেন সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনাওয়ালা। এমনকি লন্ডনে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন গবেষণার ক্ষেত্রে ৩৩ কোটি ৪০ লক্ষ ডলার বিনিয়োগও করবেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এই ঘোষণা করেছেন।

লন্ডনে বরিসের ডাউনিং স্ট্রিটের অফিস থেকে সোমবারই এ সংক্রান্ত একটি বিবৃতি দেয়া হয়। তাতে বলা হয়েছে, ৩৩.৪ কোটি মার্কিন ডলার (ব্রিটেনের মুদ্রায় যা ২৪ কোটি গ্রেট ব্রিটিশ পাউন্ড) মূল্যের এই প্রকল্পে ব্রিটেনে টিকা তৈরির জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, গবেষণা এবং টিকা আরও উন্নত করতে যাবতীয় প্রয়োজীয় পদক্ষেপ করা হবে।

মঙ্গলবারই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসার কথা ব্রিটেনের প্রধানমন্ত্রীর। তার আগে ডাউনিং স্ট্রিট জানাল, ভারতীয় উদ্যোগপতি আদারের ব্রিটেনে টিকা প্রস্তুত করার এই উদ্যোগ আসলে ভারতের সঙ্গে ব্রিটেনের বাণিজ্য এবং বিনিয়োগ চুক্তিরই অঙ্গ।

ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই ভারতের বাজারে নজর ছিল লন্ডনের। ডাউনিং স্ট্রিট জানিয়েছে, আদর এই বিনিয়োগ ভারতের সঙ্গে হওয়া তাদের ১০০ কোটি ডলারের চুক্তিরই একটি অঙ্গ, যা দু’দেশেই প্রচুর কাজের সুযোগ তৈরি করবে।

টিকা তৈরির সংখ্যার বিচারে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি টিকা তৈরি করছে পুণের সেরাম ইনস্টিটিউট। এ ছাড়া কম দামে টিকা তৈরির ব্যাপারেও বিশ্বের অন্য টিকা উৎপাদনকারী সংস্থাগুলির থেকে এগিয়ে সেরাম।

ব্রিটেনের সংস্থা অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে মিলে তৈরি তাদের করোনা টিকা কোভিশিল্ড বিশ্বের উন্নয়নশীল দেশগুলির কাছে অল্পদামে পৌঁছে দিয়েছিল ভারত। তবে বর্তমানে দেশে টিকার ঘাটতি দেখা দেওয়ায় আপাতত সেই সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

Reneta

উল্লেখ্য, দেশে করোনা টিকার আকালের মধ্যেই কোভিশিল্ড প্রস্তুতকারী সেরাম ইনস্টিটিউটের প্রধান আদার লন্ডন চলে গিয়েছিলেন। ব্রিটেনে সেরামের সহযোগী এবং অংশীদারদের সঙ্গে লন্ডনে তাঁর বৈঠক হয়েছে বলেও রবিবার জানিয়েছিলেন আদর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী বরিস জনসন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

উৎসবের (ইউটিএসএসওবি) নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

জুলাই ১০, ২০২৬

পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি

জুলাই ১০, ২০২৬

খাগড়াছড়িতে এখনও পানিবন্দী হাজারও পরিবার, নিরাপদে ফিরছেন ৪২১ পর্যটক

জুলাই ১০, ২০২৬

স্টার সিনেপ্লেক্সের পর্দায় এবার বাস্তবের ‘মোয়ানা’!

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT