চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লজ্জা’কে ভাষায় প্রকাশের শক্তি নেই কোহলির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ন ১৯, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

নিজেদের টেস্ট ইতিহাসের সর্বনিন্ম ইনিংস তো বটেই, গত ৬৫ বছরেও এত কম রানে অলআউট হয়নি কোনো দল। ১১ ব্যাটসম্যানের একজনও দুই অঙ্ক ছুঁতে পারেননি, কেবল একটি আনপ্লেয়েবল বল ছাড়া বাকিগুলো আত্মহত্যার জ্বলন্ত নিদর্শন! 

একজন অধিনায়ক হিসেবে এমন ইনিংসের সাক্ষী হওয়া কতটা বেদনার সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন বিরাট কোহলি। বেদনাই হোক কিংবা লজ্জা; বুকের ভেতর আটকে থাকা কথাগুলো মুখ পর্যন্ত আনতে পারছেন না ভারত অধিনায়ক।

৬২ রানের লিড, হাতে আছে নয় উইকেট। দারুণ এক দুপুরের স্বপ্ন নিয়ে যখন অ্যাডিলেডের দিবা-রাত্রির টেস্টের তৃতীয় দিনটা শুরু করেছিলো ভারত, কোহলি ভেবেছিলেন কী লজ্জাই সামনে অপেক্ষা করে আছে? হাতের নয় উইকেট খরচ করে দলটা রান তুলতে পারলো ২৬, ৫৩ রানের লিড গিয়ে থামলো ৮৯তে। ম্যাচ শেষ সন্ধ্যা গাড় হবার আগেই, ৮ উইকেটে হেরে।

দলের এমন পরিণতি নিয়ে সাধারণত অধিনায়ক-কোচ ছাড়া কেউই কথা বলতে চান না। বিধ্বস্ত দলের কাপ্তান হিসেবে কোহলিকেই এগিয়ে আসতে হলো। কী যে বলতে হবে সেটাই ভাবতে হলো তাকে।

‘এমন অনুভূতিকে ভাষায় প্রকাশ করার শক্তি নেই। ৬২ রানের লিড নিয়ে খেলতে নামলাম আর পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেলাম।’

‘ড্রেসিং রুমে কারও কথা বলার শক্তি ছিলো না। যখন কেউ দুইদিন কঠোর পরিশ্রম করে একটা ভালো অবস্থানে নিজেকে নিয়ে যায় আর এক ঘণ্টার মধ্যে নিজেরাই এমন পরিস্থিতি তৈরি করে যে যা জেতা অসম্ভব, এটা সত্যিই বেদনাদায়ক। ’

Reneta

শুধু লজ্জাই নয়, জীবনে আরেকটি প্রথমের শিকার হয়েছেন কোহলি। টস জিতেছেন অথচ ম্যাচ হেরেছেন, অ্যাডিলেডের আগে এমনটা কখনও হয়নি ভারত অধিনায়কের টেস্ট ক্যারিয়ারে। নিজেও এমন একটা বছর পার করলেন যেবার কোনো আন্তর্জাতিক সেঞ্চুরি পেলেন না। ২০০৮ সালে অভিষেকের পর থেকে এক ২০২০ সাল ছাড়া এমন কোনো বছর নেই যে সময়টাতে তিনি সেঞ্চুরি পাননি। সবদিক মিলিয়ে ২০২০ সালকে সত্যি স্মৃতি থেকে ভুলে যেতে চাইবেন টেস্টের দ্বিতীয় সেরা ব্যাটসম্যান!

Jui  Banner Campaign
ট্যাগ: বিরাট কোহলিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

লড়াই করে হারল নেপাল, ‘ঘাম দিয়ে জ্বর ছাড়া’ জয় ইংল্যান্ডের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিতর্ক ওঠা ছবিটি ‘এআই’ হতে পারে: ফারুক

ফেব্রুয়ারি ৮, ২০২৬

অস্কারে আমন্ত্রণ পেলেন সাংবাদিক ওয়ালিউল বিশ্বাস

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

১১–১২ ফেব্রুয়ারি সরকারি ছুটিসহ শিল্পাঞ্চলে বিশেষ ছুটি বহাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়ালটনের নতুন মডেলের এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT