চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঙ্কানদের ইনিংস ব্যবধানে হারাল জাদেজাময় ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫১ অপরাহ্ণ ০৬, মার্চ ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

মোহালি টেস্টে তিন দিনেই শ্রীলঙ্কাকে ইনিংস ও ২২২ রানের বড় ব্যবধানে হারিয়ে দুই টেস্টের সিরিজে দারুণ শুরু করেছে রোহিত শর্মার ভারত।

স্বাগতিকদের একমাত্র ইনিংসে ১৭৫ রানের অপরাজিত সেঞ্চুরির পর লঙ্কানদের প্রথম ইনিংস থেকে ৫ উইকেট তুলে একাই ধসিয়ে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। সফরকারীদের দ্বিতীয় ইনিংসে প্রথম ভারতীয় হিসেবে একই টেস্টে শতক ও ১০ উইকেটের খুব কাছে পৌঁছেছিলেন তিনি। শেষপর্যন্ত ৪ উইকেট তুলতে পেরেছেন।

ভারত: ৫৭৪/৮ (প্রথম ইনিংস ঘোষণা); শ্রীলঙ্কা: ১৭৪ ও ১৭৮

প্রথমদিনে টসে জিতে আগে ব্যাট করে বড় সংগ্রহ গড়ে গতিপথ ঠিক করে দেয় ভারত। রিশভ পান্ট ৪ রানের জন্য শতক হাতছাড়া করেন। ব্যাটিংয়ে মুগ্ধতা ছড়িয়েছেন জাদেজা। ১৭৫ রান করে অপরাজিত থেকে লঙ্কানদের ৫৭৫ রানের বিশাল বোঝায় চেপে ফেলেন।

জবাবে জাদেজার ঘূর্ণিতে চাপাই পড়ে লঙ্কাবাহিনী। পাথুম নিশাঙ্কা খেলেন সর্বোচ্চ ৬১ রানের ইনিংস। বাকিদের কেউ প্রতিরোধ গড়তে না পারলে প্রথম ইনিংসে ১৭৪ রানে গুটিয়ে যায় সফরকারীরা।

ফলোঅনে পড়ে ফের ব্যাটিংয়ে নামে লঙ্কান দিমুথ করুণারত্নের দল। রোববার লঙ্কানদের দ্বিতীয় ইনিংস থেকে ৪ উইকেট তুলে কপিল দেবকে (৪৩৪) ছাড়িয়ে বিশ্বের নবম সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারি বনে যান রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় বোলারদের মধ্যে যা দ্বিতীয় সর্বোচ্চ।

Reneta

অশ্বিনের উইকেটসংখ্যা এখন ৪৩৬, ৮৫ টেস্টে। ভারতীয়দের মধ্যে ৬১৯ উইকেট নিয়ে শীর্ষে রয়েছেন সাবেক লেগ স্পিনার অনিল কুম্বলে। বিশ্বের শীর্ষে ৮০০ উইকেটের মালিক, শ্রীলঙ্কার সাবেক অফস্পিনার মুত্তিয়া মুরালিধরন।

দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের সর্বোচ্চ সংগ্রহ নিরোশান ডিকেভেল্লার। ৫১ রানে থাকেন অপরাজিত।

সমান ৪টি করে উইকেট তুলেছেন দুই স্পিনার জাদেজা ও অশ্বিন। দুই ইনিংসে ৯ উইকেট তুলেও আক্ষেপে পুড়তে হয়েছে জাদেজাকে, আর একটি উইকেট পেলেই ভারতীয়দের মধ্যে প্রথম হিসেবে এক টেস্টে শতক ও ১০ উইকেটের অনন্য রেকর্ড গড়া হয়ে যেত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অশ্বিনকপিলকুম্বলেজাদেজাডিকভেল্লাপান্টভারত-শ্রীলঙ্কা টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT