চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লকডাউনে ভারতে অনলাইনে পড়ালেখা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মহামারী করোনাভাইরাসের হুমকিতে সবকিছু বন্ধ। মানুষের চলাচল স্তব্ধ। ঘরে থাকা, খাওয়া-ঘুমানো, আর স্বাস্থ্যসেবা ছাড়া আর যেন কোনো কাজ নেই এখন। কিন্তু তাই বলে কি ছাত্রছাত্রীদের শিক্ষা বন্ধ থাকবে?

এখন বিশ্ব্যাপী জোর দেওয়া হচ্ছে অনলাইন মাধ্যমে শিক্ষাকে। ভারতও এই ক্ষেত্রে বসে নেই। অনলাইন মাধ্যমে শিক্ষার ওপর জোর দিচ্ছে।

এনডিটিভি বলছে, লকডাউনের এই সময়ে কীভাবে শিক্ষাকে এগিয়ে নেওয়া যায় তার জন্য ভারত সরকার চালু করেছে ‘ভারত পড়ে অনলাইন অভিযান‘ নামে নতুন উদ্যোগ।

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিওয়াল এই অভিযানের উদ্যোক্তা।

তিনি বলছেন, এই অভিযানের মাধ্যমে অনলাইন পড়াশোনাকে কীভাবে আরও উন্নত করা যা সে বিষয়ে দেশের সমস্ত মানুষের কাছে পরামর্শ চেয়েছে সরকার।

রমেশ পোখরিওয়াল একটি টুইট করে লিখেছেন, আপনাদের সবার কাছে নিবেদন করছি, মন্ত্রণালয়ের অনলাইন শিক্ষা পদ্ধতিকে কীভাবে আরও বেশি উন্নত ও আকর্ষণীয় করা যায়, সেই বিষয়ে মতামত জানান। সবাই #ভারত পড়ে অনলাইন অভিযানের মাধ্যমে আমাকে বা মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের টুইটার অ্যাকাউন্টে পরামর্শ পাঠাতে পারেন।

Reneta

টুইটারে তিনি বলেন, ১৬ এপ্রিল ২০২০ মধ্যে আপনারা আপনাদের মতামত পাঠাতে পারেন। টুইটারে নিজের মতামত পাঠানোর সময় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের টুইটার ও মন্ত্রীর অফিসের টুইটার হ্যান্ডেলকে ট্যাগ করতে ভুলবেন না। ছাত্ররা [email protected] ইমেইলের মাধ্যমে নিজেদের মতামত জানাতে পারেন।

মন্ত্রী জানান, তিনি ব্যক্তিগতভাবে প্রত্যেকটি মতামত বিবেচনা করবেন।

এই অভিযানের বিশেষ উদ্দেশ্য শিক্ষক এবং ছাত্রদের অংশগ্রহণ। এই অভিযানে ছাত্র এবং শিক্ষকদের যোগদান ভীষণভাবেই আশা করা হচ্ছে।

তিনি জানিয়েছেন, ছাত্ররা স্কুল, উচ্চবিদ্যালয়ে এখন পড়াশোনা করছেন। এই অবস্থায় অনলাইন প্ল্যাটফর্মে পড়াশোনার বিষয়ে তাদের অভিজ্ঞতা হয়েছে। এই বিষয়ে তারা মতামত দিতে পারবেন ভালো। তাছাড়াও যে সমস্ত শিক্ষক নিজেদের অভিজ্ঞতা এবং পারদর্শিতা শেয়ার করতে পারবেন, তাদের জন্যেও এই মাধ্যম খোলা রয়েছে।

বহু দেশে এখন অনলাইনে নিজেদের শিক্ষাকে প্রাধান্য দিচ্ছে। সাউথ কোরিয়া ইতোমধ্যে এই মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু করেছে। জাপান সম্প্রতি বিশ্বের প্রথম অনলাইন সমাবর্তনও আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনলাইন শিক্ষাকরোনাভাইরাসভারতলকডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT