চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‍্যাবের গোয়েন্দা প্রধান মারা গেছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৮ পূর্বাহ্ণ ৩১, মার্চ ২০১৭
বাংলাদেশ
A A

সিলেটে বোমা বিস্ফোরণে আহত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব) গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবুল কালাম আজাদ মারা গেছেন।

র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান চ্যানেল আই অনলাইনকে জানান, রাত ১২টা ৫ মিনিটে চিকিৎসকরা আজাদকে মৃত ঘোষণা করেন।

সিলেটের শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানায় সেনাবাহিনীর নেতৃত্বে ‘অপারেশন টোয়াইলাইট’ নিয়ে শনিবার সন্ধ্যার পর সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিফিং করা হয়। ব্রিফিং শেষ হওয়ার কয়েক মিনিট পরই ব্রিফিংস্থলের কাছে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তাসহ ৬ ব্যক্তি নিহত হন। আহত হন লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদসহ আরো প্রায় ৪০ জন।

আহত আজাদকে প্রথমে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসা  দেয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সেই রাতেই বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে তাকে ঢাকায় এনে সিএমএইচে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রোববার রাত সাড়ে ৮টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ে। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে ২৯ মার্চ সিঙ্গাপুর থেকে তাকে দেশে ফিরিয়ে এনে আবার তাকে সিএমএইচে নিয়ে আসা হয়।

অারও দেখুন ভিডিও রিপোর্ট:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: র‌্যাবর‌্যাব গোয়েন্দা প্রধানসিলেটে জঙ্গি আস্তানা
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT