চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‍্যাঙ্কিংয়ে তামিম, সৌম্য, মাহমুদউল্লাহর লাফ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

হ্যামিল্টন টেস্টে ইনিংস ও ৫২ রানে হেরেছে বাংলাদেশ। দল হারলেও সেঞ্চুরি হাঁকিয়ে নিজেদের ব্যক্তিগত অর্জনকে রাঙিয়েছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকার। আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়েও পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন তিন টাইগার ব্যাটসম্যান।

প্রথম ইনিংসে ১২৬ করার পর দ্বিতীয় ইনিংসে ৭৪ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন তামিম। র‍্যাঙ্কিংয়েও পড়েছে যার প্রভাব। ১১ ধাপ উন্নতিতে টেস্ট ব্যাটসম্যানদের ২৫ নম্বরে চলে এসেছেন বাঁহাতি টাইগার ওপেনার।

দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন মাহমুদউল্লাহ। ১৪৬ রানের একটি দারুণ ইনিংস এসেছে বাংলাদেশ অধিনায়কের ব্যাটে। ইনিংসটির কল্যাণে ১২ ধাপ উন্নতি হয়ে ৪০ নম্বরে চলে এসেছেন মাহমুদউল্লাহ। আর ১৪৯ রানের প্রথম টেস্ট সেঞ্চুরিতে ২৫ ধাপ পেরিয়ে র‍্যাঙ্কিংয়ের ৬৭তে অবস্থান সৌম্যর।

Banglabid

বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ২০০ রানের ইনিংস খেলার ফল হাতেনাতেই পেয়েছেন কেন উইলিয়ামসনও। ক্যারিয়ার সেরা ৯১৫ রেটিং পয়েন্ট নিয়ে টেস্ট ব্যাটসম্যানদের সেরা দ্বিতীয় অবস্থানে নিউজিল্যান্ড অধিনায়ক। ৯২২ পয়েন্টে তার ঠিক ওপরে অবস্থান ভারত অধিনায়ক বিরাট কোহলির।

নিউজিল্যান্ডের মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৯০০ রেটিং পয়েন্ট পাওয়ার কীর্তি গড়েছেন উইলিয়ামসন। তার আগে ৯০৯ রেটিং পয়েন্টে বোলারদের সেরা অবস্থানে ছিলেন সাবেক কিউই গ্রেট রিচার্ড হ্যাডলি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিম ইকবালমাহমুদউল্লাহ রিয়াদলিড স্পোর্টসসৌম্য সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT