চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‍্যাঙ্কিংয়ে ছক্কা হাঁকিয়ে সরাসরি বিশ্বকাপে

মুহাম্মদ মেহেদী হাসানমুহাম্মদ মেহেদী হাসান
১১:৪৪ অপরাহ্ণ ২৪, মে ২০১৭
স্পোর্টস
A A

মঞ্চটা সাজানোই ছিল। সেখানে কুশীলব হয়ে ওঠার সুযোগ ছিল ১১ জনের। তবে লড়াইয়ের টিমটিমে আলোটা শিখায় প্রজ্বলিত করতে সলতেটা চড়িয়ে দিতে হতো কাউকে না কাউকে, একটু বেশি করে অনুঘটক হয়ে উঠতে হতো। প্রথমে বোলাররা সম্মিলিত প্রচেষ্টায় সেটা ঠিকঠাক করার পর, ব্যাটসম্যানরা মশালটা জ্বালিয়ে রাখলেন। যার আলোকরশ্মিটা পৌঁছে গেল র‍্যাঙ্কিংয়ের ছয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে বুধবারের জয়ে প্রথমবারের মত আইসিসি র‍্যাঙ্কিংয়ের ছয় নম্বর আসনটা নিজেদের করে নেওয়ার সঙ্গে তাই সরাসরি বিশ্বকাপে খেলাও নিশ্চিত করল বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজে শুরু থেকেই পরিসংখ্যান ঘুরঘুর করছিল। আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচে জয়, আর নিউজিল্যান্ডের বিপক্ষে একটা। ব্যাস! সোজা আইসিসি র‍্যাঙ্কিংয়ের ছয়ে। কিন্তু স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর হিসেব উল্টে গেল। নিউজিল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচটি হারার পর তো আশার সলতেটা নিভে আসতে শুরু করেছিল। এরপরই আয়ারল্যান্ডকে গুঁড়িয়ে দেওয়া জয়। সেই টাটকা স্মৃতি সঙ্গী করে ভালো কিছুর প্রত্যাশা ছিল। সেজন্য কিউইদের হারাতেই হত।

গুরুত্বপূর্ণ এমন এক ম্যাচে ডাবলিনের ক্লনটার্ফে ৫ উইকেটের দাপুটে জয় তুলে নিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। সবুজ উইকেটের জুজু কাটিয়ে ব্যাটিং-বোলিংয়ে আলো ছড়িয়ে এসেছে কাঙ্ক্ষিত এই জয়।

ত্রিদেশীয় সিরিজের সবগুলো ম্যাচ হারলে ৮৩ পয়েন্ট নিয়ে আইসিসি টেবিলের ৮-এ নেমে যেতে পারত বাংলাদেশ। অন্যদিকে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসির ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে সেরা আটে থাকা দলগুলো সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলবে। সেটি নিশ্চিত করতেই কিউই ম্যাচটি এত গুরুত্বপূর্ণ ছিল।

বুধবার ক্লনটার্ফে নামার আগে বাংলাদেশ ৯১ পয়েন্ট নিয়ে টেবিলের ৭-এ ছিল। নিউজিল্যান্ডকে হারিয়ে ঝুলিতে ৯৩ পয়েন্ট জমা করেছে টাইগাররা। তাতে ছয়ে উঠে গেছে। অবশ্য আগে থেকে ছয়ে থাকা শ্রীলঙ্কার পয়েন্টেও ৯৩! কিন্তু রেটিং পয়েন্টের ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে সাতে নেমে যাবে লঙ্কানরা।

আগামী ১ জুন ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াইয়ে নেমে পড়বে লাল-সবুজরা। স্বাগতিকদের সঙ্গে বাংলাদেশের অন্য দুই গ্রুপসঙ্গী এই নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফিতে পা রাখার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সুযোগের পোশাকি মহড়াও জিতে রাখল মাশরাফির দল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে আইসিই কর্মকর্তার গুলিতে অভিবাসী নিহত

জুলাই ৮, ২০২৬
রোডিও উৎসব ‘ক্যালগেরি স্ট্যাম্পিড’

ক্যালগেরি স্ট্যাম্পিডে পর্যটকদের ঢল, যোগ দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও

জুলাই ৮, ২০২৬

৫ ক্রুসহ পাকিস্তানে কার্গো বিমান নিখোঁজ

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রেললাইন ডুবে যাওয়ায় পর্যটক এক্সপ্রেসের পর কক্সবাজার এক্সপ্রেসও বাতিল

জুলাই ৮, ২০২৬

বড় দলের পক্ষে প্রভাব বিস্তার, ফিফার বিরুদ্ধে অভিযোগের আসল রহস্য

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT