চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‌্যাবের কাছে ২৪ ঘণ্টায় সাহেদের বিরুদ্ধে ৯২টি অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৭ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২০
- সেমি লিড, অপরাধ
A A

জনসাধারণের কাছে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদের প্রতারণার তথ্য আহ্বানের প্রথম দিনে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কাছে ৯২টি অভিযোগ জমা পড়েছে।

শনিবার পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী র‌্যাবের নির্ধারিত সেলে এ অভিযোগ এসেছে।

র‌্যাব জানায়, ভুক্তভোগীর কাছ থেকে সাহেদের প্রতারণার বিষয়ে তথ্য আহ্বানের পর থেকে বিপুল সংখ্যক মানুষ নানাভাবে র‌্যাবকে তথ্য জানিয়ে সহায়তা চাচ্ছেন। একদিনেই সাহেদের বিরুদ্ধে ৯২টি প্রতারণার অভিযোগ জমা পড়েছে।

এর মধ্যে ফোনকলের মাধ্যমে ভুক্তভোগীরা র‌্যাবকে ৭২টি অভিযোগ দিয়েছেন। আর ২০টি অভিযোগ এসেছে মেইলে। যারা বিভিন্ন প্রতারণার তথ্য প্রমাণসহ র‌্যাবকে মেইল করেছেন।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেন, সাহেদের দ্বারা প্রতারিত হয়ে বিপুল সংখ্যক ভুক্তভোগী র‌্যাবকে তথ্য জানাচ্ছেন। অভিযোগগুলো যাচাই-বাছাই স্বাপেক্ষে ভুক্তভোগিদের আমরা আইনী সহায়তার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।

এর আগে গতকাল শুক্রবার বিকালে রিজেন্টের প্রতারণার দায়ে গ্রেপ্তার প্রতারক সাহেদের ব্যাপারে ভুক্তভোগীদের কাছ থেকে যেকোন তথ্য, অভিযোগ বা আইনি সহায়তা পেতে যোগাযোগের আহ্বান জানায় র‌্যাব।

Reneta

সংস্থাটি জানায়, রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে প্রতারণার অনেক মামলা রয়েছে। তিনি বিভিন্ন পরিচয় ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। অনেকেই অভিযোগ করেননি। তবে সাহেদ গ্রেপ্তার হওয়ার পর প্রতারণার শিকার অনেক ভুক্তভোগী র‌্যাবের সঙ্গে যোগযোগ করছেন।

সাহেদের প্রতারণা, বিভিন্ন অপরাধের বিষয়ে চাইলে যে কেউ আমাদের তথ্য দিয়ে সহায়তা করতে পারেন। কোনো ভুক্তভোগী অভিযোগ দিতে চাইলে র‌্যাবের পক্ষ থেকে তাদের আইনি সহায়তা দেওয়া হবে।

তথ্য বা অভিযোগ জানাতে এবং আইনি সহায়তা পেতে যোগাযোগ:

তদন্ত উইং, র‌্যাব হেডকোয়ার্টার
হটলাইন নম্বরঃ ০১৭৭৭৭২০২১১
ই-মেইল: [email protected]

গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালিয়ে সিলগালা করে দেয় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। পরদিন ১৭ জনের নাম উল্লেখ করে উত্তরা পশ্চিম থানায় মামলা করে র‌্যাব। ১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাকরা কোমরপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: মো.সাহেদর‌্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

নান্দনিক পোস্টারে চমক, ঈদে আসছে ‘বনলতা সেন’

মে ১৮, ২০২৬

শান-সৌদদের সঙ্গে তর্কের যে ব্যাখ্যা দিলেন তাইজুল

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় পূর্ব বিরোধের ঘটনায় কৃষককে পিটিয়ে হত্যা

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এজলাসে দুই আইনজীবীর হাতাহাতি

মে ১৮, ২০২৬

প্রিয় লিচু তলায় চিরনিন্দ্রায় সমাহিত কারিনা কায়সার

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT