চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোয়ানুতে কক্সবাজারে ক্ষতি কয়েকশ’ কোটি টাকা

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১১:৪৬ পূর্বাহ্ণ ২৬, মে ২০১৬
বাংলাদেশ
A A

ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে কক্সবাজারে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েকশ’ কোটি টাকা
ছাড়িয়েছে। সেখানে মৃত্যু হয়েছে ৫ জনের। আহত হয়েছেন ৭৬৭ জন। দূর্গত এলাকায়
এখন পর্যন্ত শুকনো খাবার ছাড়া আর কিছুই পৌঁছেনি বলে অভিযোগ করেছে এলাকাবাসী।

ঘূর্ণিঝড় রোয়ানুর তান্ডবে বিধ্বস্ত হয়েছে কক্সবাজারের ৮ উপজেলার ৭১টি ইউনিয়নের মধ্যে ৩৯ ইউনিয়ন। এসব ইউনিয়নে প্রায় সাড়ে ৫শ’ বর্গকিলোমিটার এলাকা ব্যপক ক্ষতিগ্রস্থ হয়েছে। সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে ২৩ হাজার ৩শ’ ৫০ টি ঘরবাড়ি। এছাড়াও ৫৯ হাজার ৫শ’ ৯৫ হাজার ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। যার প্রভাব পড়েছে জেলার ৮০ হাজার ১শ’ ১৪টি পরিবারের প্রায় ৫ লাখ মানুষের ওপর।

আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে ২৮ হাজারেরও বেশী পরিবারের দেড় থেকে পৌনে দুই লাখ মানুষ। পুরোপুরি নষ্ট হয়ে গেছে ৮শ’ ২৩ একর জমির ফসল। আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে ১৩ হাজার ২শ’ ৮০ একর ফসলি জমি। ৫৫ হাজার ২শ’ ৬৭ একর জমির চিংড়ি ঘের সম্পূর্ণ তলিয়ে গেছে। ভেসে গেছে ২শ’ ৩২টি মৎস্য খামার। নষ্ট হয়ে গেছে ১শ’ ১৩ কিলোমিটার কাঁচা সড়ক।

ক্ষতিগ্রস্থ হয়েছে আরো ১শ’ ৬৯ কিলোমিটার কাঁচা সড়ক। বেড়িবাঁধ সম্পূর্ণ ক্ষতিগ্রস্থ হয়েছে ২০ কিলোমিটার। আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে প্রায় ৬৬ কিলোমিটার। এছাড়াও ১হাজার ৯শ’ ৬৫ টি জলাশয় ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এসব এলাকার মানুষ সব কিছু হারিয়ে মানবেতর জীবন কাটাচ্ছে।

তবে বর্ষা শুরু হওয়ার আগে এসব বেড়িবাঁধ নির্মান করা না হলে উপকুলীয় মানুষের জীবন ধারন অসম্ভব হয়ে পড়বে বলে জানান কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারঘূর্ণিঝড়রোয়ানু
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে থাকছেন ট্রাম্প, চ্যাম্পিয়নদের তুলে দেবেন ট্রফি

জুলাই ১৮, ২০২৬

চার গুণীজনকে নিয়ে চ্যানেল আইয়ে বিশেষ আয়োজন

জুলাই ১৮, ২০২৬

পরিবেশ দূষণ রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

জুলাই ১৮, ২০২৬

রাজধানীর মতিঝিল-সবুজবাগ এলাকার শীর্ষ সন্ত্রা/সী তানিম রেজা বাপ্পিকে ৪ সহযোগীসহ গ্রে/প্তার

জুলাই ১৮, ২০২৬

রাজধানীর পূর্ব শেওড়াপাড়ায় গ্যাস সংকটে ভোগান্তিতে এলাকাবাসী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT