দুঃসহ স্মৃতি ভুলে স্বাভাবিক হতে শুরু করেছে ক্যাম্পে বাস করা রোহিঙ্গারা। নিয়মিত ত্রাণ আর মাথা গোঁজার ছোট্ট ছাপড়া ঘরের নিশ্চয়তা পেয়ে কিছুটা হলেও ঘুরে দাঁড়াচ্ছে তারা। এখন নিজের জন্মভূমিতে ফিরে বেঁচে থাকার অধিকার চান রোহিঙ্গারা।
আগের কয়েক লক্ষ রোহিঙ্গার সঙ্গে এখানে যুক্ত হয়েছে নতুন করে আসা আরও কয়েক রাখ রোহিঙ্গা। শুরুর দিকে এখানে মানিয়ে নিতে হিমশিম খেতে হচ্ছিলো রোহিঙ্গাদের। থাকার জায়গা তো ছিলই না, তার ওপর ছিলো খাবার পানি আর টয়লেটের সমস্যা। তবে এখন ভালো আছেন তারা।
কুতুপালংসহ বিস্তীর্ণ অঞ্চলে সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলছে ত্রাণ কার্যক্রম। বিভিন্ন দেশের সরকার ছাড়াও ব্যক্তিগত অনুদান হিসেবে প্রতিদিন আসছে ত্রাণ। তবে রোহিঙ্গারা বলছেন, সবকিছু ভুলে এখন বেঁচে থাকাটাই তাদের জন্য বড় চ্যালেঞ্জ।
আরও দেখুন ভিডিও রিপোর্টে:








