চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গারা কি কখনো তাদের দেশে ফেরত যেতে পারবে?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
১০:১৭ অপরাহ্ণ ১৭, জুলাই ২০১৮
সম্পাদকীয়
A A

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য এখনও সহায়ক পরিবেশ তৈরি হয়নি বলে জানিয়েছেন জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএম এর মহাপরিচালক উইলিয়াম ল্যাসি সুইং। রোহিঙ্গাদের জন্য নিরাপদ, সম্মানজনক ও সেচ্ছামূলক প্রত্যাবাসনের পরিবেশ সৃষ্টি হতে যথেষ্ট সময় লাগবে বলেও মনে করে তিনি। রোববার দুপুরে কক্সবাজারের উখিয়া কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শন শেষে আইওএম এর মহাপরিচালক উইলিয়াম ল্যাসি সুইং সাংবাদিকদের এসব কথা বলেন।

এরআগেও যেসব আন্তর্জাতিক প্রতিনিধি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন তারাও আইওএম মহাপরিচালকের ভাষায় কথা বলেছেন। যদিও জাতিসংঘের সাথে মিয়ানমারের সমঝোতা স্মারক সই ও বাংলাদেশ-মিয়ানমার চুক্তি হয়েছে প্রত্যাবাসনে। এই অবস্থায় প্রশ্ন জাগতে পারে, রোহিঙ্গারা কি কখনো তাদের দেশে ফেরত যেতে পারবে?

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার ‘ঘাড় ত্যাড়া’ আচরণ করছে বললে একেবারে ভুল হবে না। সবই শুনছে, বুঝছে, স্বীকার করছে, কিন্তু আসল কাজের কাজ কিছুই করছে না। বিষয়টি খুবই উদ্বেগের।

এদিকে বর্ষাকাল শুরু হয়ে গেছে এবং পাহাড়ী এলাকায় যেখানে রোহিঙ্গা ক্যাম্প স্থাপন করা হয়েছে সেখানে মারাত্মক পরিস্থিতি বিরাজ করছে। যেকেনো সময় বড় ধরণের প্রাকৃতিক বিপর্যয়ে বড় ধরণের মানবিক বিপর্যয় ঘটে যেতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। এই বিষয়ে বিভিন্ন আন্তজার্তিক সংস্থা ও উন্নয়ন সহযোগীরা নানা কথা বললেও তারা সেভাবে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চাপ তৈরি বা কথা বলছে না। বিষয়টা যেনো শুধুই বাংলাদেশের বিষয়। যদিও জাতিসংঘের মহাসচিব কিছুদিন আগে এই নিশ্চুপ আচরণের জন্য বিশ্ব বিবেককে দায়ী করেছেন।

আন্তজার্তিক সংস্থা ও উন্নয়ন সহযোগীরা রোহিঙ্গাদের উন্নয়ন ও বর্তমান পরিস্থিতি মোকাবিলা করতে সারাবিশ্ব জুড়ে তহবিল করছে। এইকাজে তারা রোহিঙ্গা নারী-শিশুদের বর্তমান অমানবিক অবস্থা বিশ্বজুড়ে প্রচার করছে, কিন্তু তাদের এই অবস্থার জন্য মিয়ানমারের সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে বিশ্ব রাজনীতির নানা শাখা-প্রশাখা বিচার করছে। তারা যদি এই বিষয়ে আরেকটু সোচ্চার হতো তাহলে মিয়ানমারকে বাগে আনতে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতায় গতি আসতো, আর নিজ দেশে ফিরে যাবার পথ সুগম হতো রোহিঙ্গাদের।

বাংলাদেশ সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ রোহিঙ্গাদের ফেরাতে কাজ করে যাচ্ছে, কাজ করছে তাদের বর্তমান জীবনমানে কিছুটা পরিবর্তন আনতে। সেইসঙ্গে সরকারের উচিত হবে রোহিঙ্গাদের নিয়ে কাজ করতে আসা আন্তজার্তিক সংস্থা ও উন্নয়ন সহযোগীদের কর্মপরিকল্পনা ও পদ্ধতিতে প্রত্যাবাসনের উপযোগী কোনো এজেন্ডার ব্যবস্থা করা। শুধু রোহিঙ্গাদের খাইয়ে-পড়িয়ে সমস্যার যে সমাধান হবে না, তা আন্তজার্তিক সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সামনে বার বার তুলে ধরে মিয়ানমারকে ক্রমাগত চাপ দিতে রাজি করালেই রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ হবে বলে আমাদের ধারণা। না হলে এই দশ লাখ রোহিঙ্গার নিয়ে নানামুখি সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে পড়তে হতে পারে বাংলাদেশকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গা প্রত্যাবাসন
শেয়ারTweetPin

সর্বশেষ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: তথ্যমন্ত্রী

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT