চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের জন্য ইউরোপীয় ইউনিয়নের ২ কোটি ৪০ লাখ ইউরো সহায়তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০১৯
বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সাহায্যে অতিরিক্ত ২ কোটি ৪০ লাখ ইউরো অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

ইউরোপিয়ান কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যতক্ষণ পর্যন্ত প্রয়োজন হয়, ততক্ষণ পর্যন্ত রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে ইউরোপীয় ইউনিয়ন প্রতিশ্রুতিবদ্ধ। এই বাড়তি অর্থায়নের মধ্য দিয়ে তা আবারও পরিষ্কার হয়েছে। খাদ্য সহায়তা অবশ্যই জরুরি। এই সংকটে আমরা রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয় দেওয়া রাষ্ট্র বাংলাদেশ উভয়ের পাশে রয়েছি।

ইউরোপিয়ান কমিশনের মানবিক সহায়তা ও সংকট ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার ক্রিস্টোস স্টাইলিয়ানিডস বলেন, বাংলাদেশের কক্সবাজার জেলায় লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী বেঁচে থাকার জন্য মানবিক সাহায্যের উপর পুরোপুরি নির্ভরশীল।

ইউরোপীয় ইউনিয়নের বাড়তি তহবিল তাদের জরুরি খাদ্য সহায়তা দেবে। এই তহবিল শরণার্থী শিবিরজুড়ে খাবার পৌঁছে দেওয়ার পাশাপাশি তাদের অস্থায়ী আবাসন নিশ্চিত করবে। তাদের আশ্রয়দাতা বাংলাদেশের স্থানীয় সম্প্রদায়েরও সুবিধা নিশ্চিত করা হবে।

সোমবার ইইউ এর এক ঘোষণায় বলা হয়, রোহিঙ্গাদের জন্য জরুরি স্বাস্থ্য সহয়তা, পুষ্টি, পানি,  স্যানিটেশন, শিক্ষা ও খাদ্য নিরাপত্তা সুরক্ষার লক্ষ্যে এই অর্থ সহয়তা দেয়া হয়েছে।

এছাড়া, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি ও পরিচালনা করার জন্য স্থানীয় কতৃপক্ষকে সহয়তার জন্য ৫০ লাখ অর্থ দিয়েছে।

Reneta

২০১৭ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসেছে ৯ লাখের বেশি রোহিঙ্গা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউরোপীয় ইউনিয়নরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬

জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার জয়ের সঙ্গে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও জানাল সুপারকম্পিউটার

জুলাই ১১, ২০২৬

মার্কিন নাগরিকদের স্বাগত জানাবে চীন: চীন মুখপাত্র

জুলাই ১১, ২০২৬

বিয়ের আসরে খাসির মাংসের বদলে মুরগি, সংঘর্ষে আহত ১২

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT