চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের সঙ্গে আমরা মানবিক আচরণ করছি: বিজিবি মহাপরিচালক

আরেফিন তানজীবআরেফিন তানজীব
১:৩২ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A

বাংলাদেশ রোহিঙ্গাদের সঙ্গে মানবিক আচরণ করছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের-বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন।

সোমবার রাজধানীর পিলখানায় বিজিবি সদরদপ্তরে বিজিবি পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের চারদিন ব্যাপী সম্মেলনের প্রথম দিন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা রোহিঙ্গাদের সঙ্গে মানবিক আচরণ করছি।

আবুল হোসেন বলেন, “রোহিঙ্গা ইস্যু নিয়ে রোববার মিয়ানমারের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত রক্ষায় যে বর্ডারগুলো রয়েছে সেগুলো সিল করে দেয়া হয়েছে। কিন্তু কিছু কিছু অংশ এখনো খোলা আছে। তবে আমাদের ফোর্স সজাগ রয়েছে অনুপ্রবেশ ঠেকাতে।”

“কোন সন্ত্রাসী সংগঠন অস্ত্রও নিয়ে প্রবেশের চেষ্টা করলে আমরা তাদের আইডেনটিফাই করবো।”

মিয়ানমার সীমান্ত পরিস্থিতি সমন্বিত উদ্যোগের মাধ্যমে মোকাবেলা করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি মহাপরিচালক।বলেছেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত আছে বিজিবি।রোহিঙ্গাদের একজনও যেন ঢুকতে না পারে সেদিকে নজর রাখা হচ্ছে।

আবুল হোসেন বলেন, শুধুমাত্র বিজিবি নয়, আমরা পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিত্বসহ সবাইকে আমাদের সহযোগিতা করতে বলেছি।

বিজিবি পরিচালিত ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন
Reneta

তিনি বলেন, একটি সার্বভৌমত্ব দেশে অন্য কেউ প্রবেশ করতে পারে না, প্রবেশ করলে আমাদের প্রস্তুত থাকতে হবে, এবং আমরা প্রস্তুত রয়েছি।

গত বৃহস্পতিবার রাতে মিয়ানমারের পুলিশ চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীরা হামলার পর অশান্ত হয়ে ওঠে রাখাইন রাজ্য। এর পর সে দেশের নিরাপত্তা বাহিনীর হামলার পর জ্বলছে রোহিঙ্গা বসতি। চলছে সশস্ত্র সংঘাত। মরছে মানুষ। গুলির শব্দে আতঙ্ক বিরাজ করছে সীমান্ত এলকায়।

মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর ভাষ্যমতে, ‘আরাকান রোহিঙ্গা সালভ্যাশন আর্মি (আরসা)’ নামে মুসলিম রোহিঙ্গা জঙ্গিদের একটি বিশাল দল বৃহস্পতিবার ভোররাতে রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যের ৩০টি পুলিশ ও সেনা চৌকিতে পরিকল্পিত হামলা চালায়। ওই হামলায় নিরাপত্তা বাহিনী ও পুলিশের কয়েকজন সদস্যসহ কমপক্ষে ৯১ জন নিহত হয়।

ঘটনার পর থেকেই বাংলাদেশে অনুপ্রবেশ শুরু করে নির্যাতিত রোহিঙ্গারা। অনুপ্রবেশকারি এসব রোহিঙ্গাদের কান্না যেন থামছে না। বৃদ্ধ, নারী ও শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষের যেন ঢল নেমেছে সীমান্তের জিরো পয়েন্টে।

সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র শত চেষ্টার পরও অবৈধ অনুপ্রবেশ ঠেকানো যাচ্ছে না। বিজিবি সদস্যরা রোহিঙ্গাদের প্রতিহতের চেষ্টা করলেও রাতের আধারে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে অনেক রোহিঙ্গা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজিবিমহাপরিচালকরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের চমক নাকি স্পেনের চার দশক আগের প্রতিশোধ

জুলাই ১০, ২০২৬

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT