চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আবারও মিয়ানমারের তামাশা

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৭:৫৭ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০১৮
সম্পাদকীয়
A A
রোহিঙ্গা

রাখাইনে মিয়ানমারের বর্বরতা শুরু হওয়ার পর আশার আলো হয়ে দেখা দিয়েছিল বাংলাদেশ-মিয়ানমারের দ্বিপাক্ষিক চুক্তি। তবে এই চুক্তির আগে থেকেই টালবাহানা করে আসছিল মিয়ানমার। শেষ পর্যন্ত বাংলাদেশের অব্যাহত কূটনৈতিক তৎপরতায় তারা দ্বিপাক্ষিক চুক্তি করতে বাধ্য হলেও চুক্তির শর্ত অনুযায়ী ২৩ জানুয়ারি থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করা যায়নি। রোহিঙ্গা প্রত্যাবাসন সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তির শুরু থেকে প্রতিদিন ১শ’ রোহিঙ্গা ফেরত নেওয়ার কথা বলে আসছে তারা। পরবর্তীতে সেটা ৩শ’ করে মিয়ানমার। তাদের কথা যদি ধরা হয়, তাহলে নতুন করে আসা প্রায় ১০ লাখ রোহিঙ্গার প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ১০ বছর সময় লেগে যাবে! এটা কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। এছাড়া আরও বেশ কিছু বিষয়ে ‘মামাবাড়ির আবদার’ তুলে সময়ক্ষেপণের চেষ্টা করলেও শেষ পর্যন্ত এই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু না হওয়ায় নির্লজ্জের মতো বাংলাদেশকেই দুষছে তারা। মিয়ানমারের কেন্দ্রীয় মন্ত্রী থাউং তুন বলেছেন: ‘রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠাতে বাংলাদেশ দেরি করছে। ধারাবাহিকভাবে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মিয়ানমার প্রস্তুত রয়েছে। প্রতিদিন ৩শ’ রোহিঙ্গাকে ফেরত নেওয়ার কথা উল্লেখ করে থাউং তুন বলেন: প্রথম ধাপের অগ্রগতির উপর ভিত্তি করে এ সংখ্যা আরো বাড়ানো হতে পারে।’ আমরা স্পষ্টভাবে বলতে চাই, রোহিঙ্গা প্রত্যাবাসনে দেরি হওয়ার সম্পূর্ণ দায় মিয়ানমারের, বাংলাদেশের নয়। মাত্র কয়েকদিনে লাখ লাখ মানুষকে ঘরছাড়া করে সীমান্ত এলাকায় মানবিক সংকট সৃষ্টি করে ১০ বছরে প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করার আবদার তামাশা ছাড়া আর কিছুই নয়। মানবতার সঙ্গে মিয়ানমারের এই তামাশা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। মিয়ানমারের এই রঙ তামাশা বন্ধ করে দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে বাংলাদেশকে আরও জোরালো ভূমিকা রাখতে হবে। প্রতিবেশির সঙ্গে ঝামেলার বিষয়ে দ্বিপাক্ষিক সমাধানে বাংলাদেশ আগ্রহী হলেও দুষ্ট প্রতিবেশি মিয়ানমার তাকে যাতে দুর্বলতা ভাবতে না পারে তা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে প্রয়োজনে আবারও আন্তর্জাতিক ফোরামে মিয়ানমারকে কোণঠাসা করতে হবে। আমরা অতি দ্রুত এই মানবিক সংকটের সমাধান দেখতে চাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT