চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিয়ানমারে নিযুক্ত প্রধান কর্মকর্তাকে ফিরিয়ে নিচ্ছে জাতিসংঘ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫০ পূর্বাহ্ণ ১২, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারে জাতিসংঘ তার নিযুক্ত প্রধান কর্মকর্তা রেনাটা লক-ডেসালিয়েনকে নিউইয়র্কের সদর দপ্তরে ডেকে নেয়ার ঘোষণা দিয়েছে।

গতমাসে বিবিসি’র একটি অনুসন্ধানী প্রতিবেদনে অভিযোগ করা হয়, রাখাইন রাজ্যে চলমান রোহিঙ্গা সংকটের ব্যাপারে অভ্যন্তরীণ আলোচনা দমিয়ে রাখার চেষ্টা করছেন এই কর্মকর্তা। ওই অভিযোগের প্রেক্ষিতেই রেনাটা লক-ডেসালিয়েনকে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

নিউইয়র্ক যাওয়ার জন্য ডেসালিয়েনকে দু’সপ্তাহের সময় দেয়া হয়েছে। জাতিসংঘ জানায়, তিনি অক্টোবরের শেষের মধ্যেই মিয়ানমার ত্যাগ করবেন।

গত জুনে অবশ্য জাতিসংঘ জানিয়েছিল, ডেসালিয়েনের পদ পরিবর্তন করে দেয়া হবে, তবে সেটার সঙ্গে তার পারফরম্যান্সের কোনো সম্পর্ক নেই।

কিন্তু ইয়াঙ্গুনে দায়িত্বরত কূটনীতিক ও ত্রাণ সহায়তা বিষয়ক সূত্রগুলো বিবিসি’কে জানায়, ডেসালিয়েন মানবাধিকারকে গুরুত্ব দিতে ব্যর্থ হওয়ায় তাকে ফিরিয়ে নেয়া হচ্ছে। এরপর থেকেই ডেসালিয়ান মিয়ানমার সরকারের সঙ্গে মিলে আগের পদেই বহাল ছিলেন। এমনকি তাকে ভিন্ন পদ দিয়ে তার পদে যাকে প্রস্তাব করা হয়েছিল সেই ব্যক্তির জন্য পদ ছেড়ে দিতেও অস্বীকার করেন ডেসালিয়ান।

বিবিসি’র অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে আসে। মিয়ানমারে নিযুক্ত অন্যান্য জাতিসংঘ কর্মকর্তাসহ বিভিন্ন সূত্র থেকে বিবিসি অভিযোগ করে, রাখাইনের যেসব অঞ্চলে সেনাবাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর দমন-পীড়ন চালাচ্ছিল, সেসব এলাকায় মানবাধিকার কর্মীদের যাওয়া ঠেকানোর চেষ্টাও করেছেন রেনাটা লক-ডেসালিয়েন।

Reneta

প্রতিবেদনে আরও বলা হয়েছিল, দু’সপ্তাহ আগেও জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছিলেন, ডেসালিয়ানের ওপর পূর্ণ আস্থা আছে তার। কিন্তু এবারের ঘোষণা থেকে মনে হচ্ছে সেই আস্থার ভেতর সন্দেহ ঢুকে পড়েছে।

বিবিসি’র প্রতিবেদনের জবাবে মিয়ানমারে জাতিসংঘের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ডেসালিয়েনকে রোহিঙ্গা ইস্যুতে তার ভূমিকার কারণে নয়, তার পূর্বঘোষিত পদ পরিবর্তন প্রক্রিয়ার অংশ হিসেবে নিউইয়র্কে ফিরিয়ে নেয়া হচ্ছে। তবে তার পরিবর্তে দায়িত্ব কে নেবে তা এখনো জানানো হয়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘমিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

কমল জ্বালানি তেলের দাম, চাঙা শেয়ারবাজার

আগস্ট ৫, ২০২৬

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT