চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা, ইসলামোফোবিয়া ও ফিলিস্তিন ইস্যুতে ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের উদ্বেগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৩ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রোহিঙ্গা সংকট, ইসলামোফোবিয়া ও ফিলিস্তিন ইস্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ওআইসি’র কাউন্সিল অব ফরেন মিনিস্টার (সিএফএম)’র এর ৪৭তম বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীরা।

রোহিঙ্গা গণহত্যার অভিযোগ এনে দায়ের করা মামলায় আইনী লড়াইয়ের জন্য তহবিল সংগ্রহ, ইসলামোফোবিয়া ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে মুসলিম রাষ্ট্রদের ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানিয়ে এবং ফিলিস্তিন ইস্যুতে দ্বিরাষ্ট্র সমাধানে আরব রাষ্ট্রসমূহের নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে ৫৭ রাষ্ট্রবিশিষ্ট ওআইসি’র পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক শনিবার শেষ হয়।

সমাপনী বক্তব্যে ওআইসি মহাসচিব ড. ইউসেফ বিন আহমেদ আল-ওতাইমিন বলেন, আমরা মুসলিম দেশগুলোর মধ্যে বিভক্তি নয়, ঐক্য ও সংহতির উপর জোর দিয়েছি। আমরা একে অপরকে সম্মানের পথে চলার চেষ্টা করছি। বাকস্বাধীনতার মানে আপনি ধর্ম সম্পর্কে যা ইচ্ছে তাই বলতে পারেন না।’

পরস্পরের মতামতের প্রতি সহনশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্ত্রাসবাদ ইসলামের অংশ নয়, অন্য ধর্ম বা সংস্কৃতি নিয়ে ইসলামের কোন সমস্যা নেই। ইসলাম নারী ক্ষমতায়নকে সম্মান করে ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের শিক্ষা দেয়।’

তিনি বলেন, যদি কোন খারাপ মানুষ ইসলামের নামে অনৈতিক কাজ করে, তবে তারা ইসলামকে নয়, কেবলমাত্র নিজেদেরই প্রতিনিধিত্ব করে। তাদের এই খারাপ কাজের দায় ইসলামের নয়।

এ সময় ওআইসি’র সদস্য রাষ্ট্রগুলো ইউরোপের বিভিন্ন দেশে ইসলামোফোবিয়া’র (ইসলাম আতঙ্ক) সাম্প্রতিক উত্থানে গভীর উদ্বেগ প্রকাশ করে।

Reneta

ওআইসি মহাসচিব বাংলাদেশসহ যেসব দেশ ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে)-তে দায়ের করা রোহিঙ্গা গণহত্য মামলায় আইনী লড়াই চালিয়ে যেতে গাম্বিয়াকে ইতোমধ্যেই আর্থিক সহায়তায় দিয়েছে তাদের ধন্যবাদ জানান।

ফিলিস্তিন ইস্যুতে ওআইসি মহাসচিব বলেন, সিএফএম জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাব ও আরব দেশসমূহের পদক্ষেপের নীতির সাথে সঙ্গতি রেখে ফিলিস্তিন সংকটের দ্রুত সমাধানের উপর গুরুত্ব আরোপ করছে।

তিনি বলেন, আমরা ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্র সমাধানের ওপর জোর দিচ্ছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওআইসি ফিলিস্তিন সংকটের যে কোন শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগকে স্বাগত জানায়।

এ সময় তিনি ওআইসি’র নব নির্বাচিত মহাসচিবকে অভিনন্দন জানান এবং ইসলামিক বিশ্ব ও এর জনগণের স্বার্থ সংরক্ষণে তার সাফল্য কামনা করেন।

সিএফএম চলাকালে চাদের রাষ্ট্রদূত হুসেইন ইবরাহীম তাহাকে ওআইসি’র নতুন মহাসচিব হিসেবে নির্বাচিত করা হয়। তিনি ২০২১ সালের ১৭ নভেম্বর থেকে পরবর্তী পাঁচ বছর মেয়াদে এই দায়িত্ব পালন করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওআইসিরোহিঙ্গা সংকট
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংলিশ খেলোয়াড়রা আসলেই ভায়াগ্রা খেয়ে মাঠে নামবে?

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ শুনে সাক্ষাৎকার দিলেন, বাংলাদেশে আসবেন বললেন আর্জেন্টিনার সাবেক অধিনায়ক

জুলাই ৬, ২০২৬

বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপড়েন দূর করতে ভারতেরই এগিয়ে আসা উচিত

জুলাই ৫, ২০২৬

শিল্পী সমিতিতে হেরে প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন পলি

জুলাই ৫, ২০২৬

পটুয়াখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT