চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোমান সানাও পারলেন না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ন ১১, মে ২০২২
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

বাংলাদেশের আর্চারদের থেকে চার চারটি সোনা ছিনিয়ে নিয়েছে ভারত। কম্পাউন্ডে ছেলেদের দলগত বিভাগের পর দলগত রিকার্ভ ইভেন্টের ছেলে-মেয়ে, দুটিতেই হেরেছেন আশিকুজ্জামান-দিয়ারা। সোনা জয়ের শেষ আশায় থাকা রোমান সানাও হন ব্যর্থ। ছেলেদের রিকার্ভ এককে তাকেও হারিয়ে দিয়েছে ভারতের প্রতিপক্ষ।

ইরাকের সোলেমানিয়ায় বুধবার এশিয়া কাপ আর্চারির শেষদিনে ভিন্ন ইভেন্টে তিনটি ফাইনালে হেরেছে রোমান-দিয়াদের বাংলাদেশ। দেশের হয়ে শেষ সোনার লড়াইয়ে রোমান সানাকে ৬-২ সেটে হারিয়ে দেন ভারতের মৃণাল চৌহান। আগেরদিন ভারতের কাছে হেরেছিল কম্পাউন্ডে ছেলেদের দলগত বিভাগ।

ভারতের মৃণালের কাছে প্রথম সেটে ২৮-২৬ পয়েন্টে হারের পর দুই সেটে দারুণ লড়াই করেন রোমান। চতুর্থ সেটে ২৯-২৫ পয়েন্টে ভঙ্গ হয় আসরে অন্তত একটি সোনা জয়ের স্বপ্নও।

চার ফাইনালে প্রতিবেশী দেশটির কাছে হেরে রুপার পদকেই খুশি থাকতে হয়েছে বাংলাদেশের আর্চারদের। এশিয়া কাপে এবারের আসরে আটটি পদক তুলে নিয়েছেন রোমান-দিয়ারা। যার মধ্যে ৪টি করে রুপা ও ব্রোঞ্জ পদক আছে।

প্রতিযোগিতার শেষদিনে দলগত রিকার্ভ ইভেন্টে ছেলে-মেয়ে দুটিতে বাংলাদেশকে হারিয়ে দেয় ভারত। রোমান সানা, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল ও আব্দুর রহমান আলিফ ত্রয়ীর পর সোনার স্বপ্নভঙ্গ হয় দিয়া সিদ্দিকী, নাসরিন আক্তার ও বিউটি রায় ত্রয়ীর। ফাইনালের দারুণ লড়েও শেষপর্যন্ত ৫-৪ সেট পয়েন্টে হেরে যায় বাংলাদেশের মেয়েরা।

আগেরদিন মেয়েদের দলগত কম্পাউন্ড ও মিশ্র ইভেন্টে দুই ব্রোঞ্জ জয়ের পর আসরের প্রথম রুপা জেতে কম্পাউন্ডে ছেলেদের দলগত বিভাগ। ভারতের কাছে ২২৪-২১৮ স্কোরে হেরে রুপা জেতে মোহাম্মদ আশিকুজ্জামান, নেওয়াজ আহমেদ রাকিব ও মিঠু রহমানদের দল।

Jui  Banner Campaign
ট্যাগ: আশিকুজ্জামানইরাকদিয়াভারতরোমানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এবারের ভোট জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘এই চারটি দিন সত্যিই ম্যাজিক্যাল ছিল’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলাদেশের জনগণকে আর রাস্তায় নামতে হবে না: ডা. শফিকুর রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

একটি দল ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক চুক্তি

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT