চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোববার থেকে বিসিএলের চূড়ান্ত পর্ব

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
৯:৩৭ পূর্বাহ্ণ ২৩, মে ২০১৫
স্পোর্টস
A A

রোববার শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চূড়ান্ত পর্ব। ঢাকা এবং চট্টগ্রামে দু’ ম্যাচে মাঠে নামবে চার ফ্র্যাঞ্চাইজি। ভারত সিরিজের জন্য দলে থাকা বেশির ভাগ ক্রিকেটারই মাঠে নামবেন লংগার ভার্সনের এ লড়াইয়ে।

প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানিয়েছেন, দলের বাইরে থাকা যে কেউ অসাধারণ নৈপূণ্য দেখালে ভারতের বিপক্ষে হোম সিরিজের জন্য বিবেচনায় আসতে পারে।

আগেই জানানো হয়েছিলো, ভারত সিরিজের আগেই শেষ হবে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চলতি মৌসুম। রোববার থেকে ক্রিকেটাররা ব্যস্ত হবেন ঘরোয়া ক্রিকেটের লংগার ভার্সন লিগের শেষ ম্যাচে।

প্রধান নির্বাচক ফারুক আহমেদ জানান, যে কোনো একটি ম্যাচ থেকে তো আর টিম সিলেকশন হয় না। তবে হাতে সময় কম থাকায় খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনায় আসতে পারে।

ঢাকায় ওয়ালটন সেন্ট্রাল জোন এবং বিসিবি নর্থজোন খেললেও শিরোপার মূল লড়াইটা হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেখানে মুখোমুখি হবে প্রাইম ব্যাংক সাউথজোন ও ইসলামী ব্যাংক ইষ্ট জোন। সেটিই হবে অঘোষিত ফাইনাল।

তবে যেহেতেু ম্যাচটি নেওয়া হয়েছে ভারত সিরিজের প্রস্তুতি হিসেবে, তাই ক্রিকেটারদের জন্য তা নিজেকে প্রমাণের সুযোগ হয়ে উঠছে।

Reneta

জাতীয় দলের হয়ে খেলা নাসির হোসেন বলেন, সব ম্যাচই গুরুত্বপূর্ণ। এখানে ব্যাটসম্যান-বোলারদের জন্য ভালো পারফর্ম করার সুযোগ আছে।

নিজের ভালো পারফরম্যান্সের কথা উল্লেখ করে মোশাররফ রুবেল বলেন, ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে যাচ্ছি। ওয়ানডে ফরম্যাটেও ভালো করেছি। সর্বশেষ ম্যাচেও ম্যান অব দ্য ম্যাচ হয়েছি। উইকেট ও রান পেয়েছি। জাতীয় লীগেও ভালো করেছি। তাই এখানেও ভালো নৈপুণ্য দেখাতে পারলে বোর্ড আমাকে বিবেচনায় আনতে পারে।

ভারতের বিপক্ষে সিরিজে একমাত্র টেস্ট দলের জন্য এ ম্যাচের পারফরম্যান্সকে মূল্যায়ন করা হবে বলে জানিয়েছেন চিফ সিলেক্টর। কিন্তু দলে আসা এবং বাদ যাওয়া কিংবা হারিয়ে যাওয়া ক্রিকেটারদের ব্যাপারে একটা নীতিমালার কথাও শুনিয়েছেন ফারুক আহমেদ।

পারফরম্যান্সের ভিত্তিতেই দলে একজনকে সরিয়ে আরেকজন জায়গা নেয় বলে মন্তব্য করেন ফারুক আহমেদ।

৭ জুন ঢাকায় আসবে ভারত দল। কোনো ওয়ার্মআপ ম্যাচ ছাড়াই ১০ জুন থেকে শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেট লিগবাংলাদেশ-ভারত ক্রিকেটবিসিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT