চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোহীন রিয়ালের শক্তি নিয়ে মেসির প্রশ্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৯ পূর্বাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল ছাড়তে পারেন, এমনটি ভাবতেও পারেননি বার্সার লিওনেল মেসি। বিস্মিত মেসি এতদিন বাদে বলছেন, সিআরসেভেন চলে যাওয়ার পর রিয়াল আর আগের মতো শক্তিশালী দল নেই।

৩৩ বছর বয়সী রোনালদো ১০০ মিলিয়ন ইউরোতে বিশ্বকাপের পর ইতালির ক্লাব জুভেন্টাসে যোগ দেন। ৯ বছর স্পেনে মেসির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন তিনি। দুজনে উপহার দিয়েছেন স্মরণীয় সব রেকর্ডের পসরা।

রোনালদোকে ছাড়া রিয়াল অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ইউরোপিয়ান সুপার কাপ হেরেছে। কিন্তু লিগে দারুণ শুরু করেছে। টানা তিন ম্যাচে জয় তাদের।

Banglabid

স্পেনের একটি রেডিওর সঙ্গে আলাপকালে মেসি বলেন, ‘রিয়াল বিশ্বের অন্যতম সেরা দল। তাদের ভালো স্কোয়াড আছে। কিন্তু এটা পরিষ্কার যে রোনালদোর অনুপস্থিতিতে তারা অতটা ভালো দল নেই। এবং এখন পরিষ্কারভাবে জুভেন্টাস চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিট হবে।’

রোনালদোর ক্লাব ছাড়ার প্রসঙ্গ উঠলে মেসি বলেন, ‘আমি অবাক হয়েছিলাম। কল্পনা করতে পারিনি। অনেক ক্লাবই তাকে চেয়েছিল। কিন্তু এই চলে যাওয়া আমাকে অবাক করেছিল।’

শেষ পাঁচ বছরে রোনালদো রিয়ালের হয়ে চারবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। মেসিও চারবার জিতেছেন। কিন্তু সেই ২০১৫ সালের পর থেকে আর জিততে পারেননি। এবার আবার জেতার প্রতিশ্রুতি দিচ্ছেন, ‘এখন আবার সময় এসেছে। শেষ তিনবার কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়েছি। বিশেষ করে শেষ মৌসুমে রোমার বিপক্ষে হার আমাদের আহত করেছিল। কিন্তু আমাদের ভালো একটি দল আছে। আবার জেতার লড়াইয়ে নামতে পারি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মেসি-রোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জন্মদিনের আগের রাতে চলে গেলেন সাংবাদিক মামুন

পরবর্তী

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের প্রস্তাবনা দেবে বিএনপি

পরবর্তী
বিএনপি-নির্দলীয় সরকারের প্রস্তাবনা

নির্বাচনকালীন নির্দলীয় সরকারের প্রস্তাবনা দেবে বিএনপি

ব্রিজের অভাবে চরম দুর্ভোগে সিরাজগঞ্জের ৬০ গ্রামের মানুষ

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT