চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোর সমালোচনায় ছিলেন না, জানালেন স্যাঞ্চো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৪ অপরাহ্ণ ০২, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

শীতকালীন ছুটিতে ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে বেশ বড়সড় বোমা ফাঁটিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। নিজের ক্লাবের নানা ক্ষেত্রের সমালোচনার পাশাপাশি তরুণদের ‘শেখার’ মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন। জানিয়েছিলেন, তরুণরা শেখার চেয়ে বরং অভিজ্ঞদের সমালোচনাতেই ব্যস্ত থাকে।

সিআরসেভেনের সমালোচনামূলক বক্তব্য পুরোনো হয়েছে অনেকদিন। এবার সেটাকে নতুন করে সামনে আনলেন রোনালদোর সতীর্থ জর্ডান স্যাঞ্চো। ইংলিশ উইঙ্গার জানিয়েছেন, পর্তুগিজ সুপারস্টারের সমালোচনার নিশানায় তিনি নেই। বরং, অভিজ্ঞদের থেকে প্রত্যেহ নতুন কিছু শিখতে উন্মূখ সাবেক ডর্টমুন্ডের খেলোয়াড়।

ম্যানইউর অফিসিয়াল ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে স্যাঞ্চো বলেন, ‘এখানে দুর্দান্ত সব খেলোয়াড়ের সাথে আছি, সেরাদের কাছ থেকে শিখছি। আপনি ক্রিস্টিয়ানো রোনালদো, পল পগবা, রাফায়েল ভারানের মতো বড় ট্রফিজয়ী খেলোয়াড় পেয়েছেন। ড্রেসিংরুমে তাদের সঙ্গে থাকাটাও আশির্বাদের মতো।’

Banglabid

‘মাঠে এবং বাইরে— উভয় জায়গায় নিশ্চিতভাবে তাদের থেকে শিখছি। বিশেষ করে, ফিরে পাওয়া এবং কিভাবে নিজেদের সেরা করেছেন সেটা। আমার পক্ষে যতটা সম্ভব তথ্য নিচ্ছি এবং এটি আমার খেলায় রাখার চেষ্টা করছি।’

গ্রীষ্মকালীন দলবদলে নানা নাটকীয়তার পর রেড ডেভিল ডেরায় ফেরেন সিআরসেভেন। পুরোনো ক্লাবকে নতুন উচ্চতায় নেওয়ার কথাও জানান। কিন্তু মৌসুমের মাঝামাঝি সময়ে ভালো অবস্থায় নেই ম্যানইউ। সেকারণে ক্ষুব্দ রোনালদো অনুরোধ করেছিলেন, তরুণ খেলোয়াড়রা যেন অভিজ্ঞদের পরামর্শ মেনে চলেন।

কিন্তু, রোনালদোর হিসেব মতো সবকিছু যাচ্ছিল না। দলের ব্যর্থতা কাটিয়ে না উঠে অভিজ্ঞদের সমালোচনায় মেতেছিল তরুণরা। বিষয়টি তখন ভালো লাগেনি রোনালদোর। তাই তরুণদের সহ ক্লাবের নানা বিষয়ে শুনিয়েছিলেন কড়া কথা। অবশ্য রোনালদোর দল শীতকালীন ছুটির পরও জয়ের ধারায় ফিরতে পারেনি ম্যানইউ। রেড ডেভিলরা বাদ পড়েছে এফএ কাপ থেকে, শঙ্কায় আছে প্রিমিয়ার লিগের সেরা চারে থাকাও!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পগবাপ্রিমিয়ার লিগভারানেম্যানইউরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT