চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদো-বেলের ম্যাজিকে ফাইনালে রিয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৪ পূর্বাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

সেমিফাইনালে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল-জাজিরাকে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। শুরুতে পিছিয়ে পড়েও ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলের গোলে ২-১ ব্যবধানের জয়ে মাঠ ছেড়েছে স্প্যানিশ জায়ান্টরা।

ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে আগামী শনিবার মাঠে নামবে রিয়াল। প্রতিপক্ষ ব্রাজিলের ক্লাব গ্রেমিও।

চোট, ফর্ম ও কম্বিনেশনজনিত কারণে লম্বা সময়ে একসঙ্গে মাঠে অনুপস্থিত ছিলেন রিয়ালের বিখ্যাত আক্রমণভাগ ‘বিবিসি’র সদস্যরা। এই ম্যাচের আগে দুই সতীর্থের সঙ্গে আবারও মাঠে নামার খবরে আপ্লুত প্রতিক্রিয়া জানিয়েছিলেন রোনালদো। মাঠের খেলাতেও প্রতিক্রিয়া থাকল। রোনালদো পুরো সময় খেললেন, বেনজেমা খেললেন ৮০ মিনিট, আর বেল ফ্রান্স তারকার বদলি। তাতে খেলা জমল।

বুধবার রাতে আবুধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ শানিয়েছে জিনেদিন জিদানের দল। প্রথমার্ধে প্রতিপক্ষের জালমুখে ১৮টি শট নিয়ে আধাডজন লক্ষ্যে রাখলেও অবশ্য গোলরক্ষক আলি খাসেফের দৃঢ়তায় গোলমুখ খুলতে পারেনি জায়ান্টরা।

তবে খেলার গতির স্রোতের বিপরীতে উল্টো ফল এসে পড়ে আল-জাজিরাই প্রথম এগিয়ে গেলে। ম্যাচের ৪৩ মিনিটে আল-জাজিরাকে এগিয়ে দেন এক ব্রাজিলিয়ান। আড়াআড়ি শটে কেইলর নাভাসকে পরাস্ত করে রিয়ালের জাল খুঁজে নেন ফরোয়ার্ড রোমারিনহো। তাতে পিছিয়ে থেকেই পানিপানের বিরতিতে যেতে হয় লস ব্ল্যাঙ্কোসদের।

Reneta

শুরুর দিকে চোট পাওয়া গোলরক্ষক আলি খাসেফকে বসিয়ে বিরতির পর ৫১ মিনিটে খালেদ আল সেনানিকে মাঠে পাঠান জাজিরা কোচ। তাতে গোলমুখও অবমুক্ত হয়ে পড়ে দলটির।

সুযোগে ম্যাচের ৫৩ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান রোনালদো। লুকা মডরিচের বাড়ানো বলে গোলটি করেন সদ্যই ব্যালন ডি’অর জয়ী বর্ষসেরা ফুটবলার।

এরপর মাঠের খেলা নিয়ন্ত্রণ করার পাশাপাশি গোলের খেলাও নিয়ন্ত্রণে রাখতে যাচ্ছিল রিয়াল। সেটি হতে দেয়নি পোস্ট দুর্ভাগ্য। ম্যাচের ৬৫ মিনিটে করিম বেনজেমার শট পোস্টে লাগে। চার মিনিট পর একইভাগ্যে আবারও হতাশ হন তিনি।

রিয়াল তখন সমতায়। একটা গোল চাই-ই-চাই। জিদান আক্রমণের ধার বাড়াতে ৮১ মিনিটে বেনজেমাকে তুলে গ্যারেথ বেলকে পাঠান। নেমে প্রথম মিনিটেই ম্যাজিক্যাল ফল এনে দেন ওয়েলস ফরোয়ার্ড। লুকাস ভাসকেজের বাড়ানো বলে জয়সূচক গোলটি আদায় করে নেন বেল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বেনজেমাবেলরিয়ালরোনালদো
শেয়ারTweetPin

সর্বশেষ

পাহাড়ি ঢলে রাঙামাটি-বান্দরবান সড়কের সেতু ধস, যোগাযোগ বিচ্ছিন্ন

জুলাই ১১, ২০২৬

জুবাইদা রহমানের স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে সেলফি

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনার জয়ের সঙ্গে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও জানাল সুপারকম্পিউটার

জুলাই ১১, ২০২৬

মার্কিন নাগরিকদের স্বাগত জানাবে চীন: চীন মুখপাত্র

জুলাই ১১, ২০২৬

বিয়ের আসরে খাসির মাংসের বদলে মুরগি, সংঘর্ষে আহত ১২

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT