চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের পুনর্বাসনে ১ হাজার কোটি টাকা দেবে এডিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৯ অপরাহ্ণ ০৬, জুলাই ২০১৮
বাংলাদেশ
A A
সমঝোতা স্মারক-রোহিঙ্গা

মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পুনর্বাসনে ১০ কোটি ডলার (প্রায় ১ হাজার কোটি টাকা) অনুদান দেয়ার প্রস্তাব অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরিচালনা পর্ষদ।

শিগগিরই আরো ১০ কোটি ডলার অনুমোদন হবে বলে জানিয়েছেন এডিবিতে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ।

মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে গত বছরের আগস্ট থেকে নতুন করে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

এডিবির প্রেসিডেন্ট তাকিহিকো নাকাও শুক্রবার বলেন, মানবিক প্রয়োজনে কক্সবাজারে রোহিঙ্গা সংকট মোকাবেলায় সরকারকে সমর্থন দেওয়ার জন্য আমরা বিশ্বব্যাংক ও অন্যান্য উন্নয়ন অংশীদার সমন্বয় সাধন করছি।

ম্যানিলা থেকে এক বিবৃতিতে এডিবি জানায়, গত মে মাসের শুরুর দিকে রোহিঙ্গাদের জন্য সহায়তা দিতে সংস্থাটির প্রেসিডেন্টকে আহ্বান জানান বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। পরে এ বিষয়ে জরুরি ভিত্তিতে প্রকল্প উন্নয়ন প্রক্রিয়া শুরু করে এডিবি।

এডিবির ১০০ মিলিয়ন ডলারের প্রকল্পগুলোর মাধ্যমে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ উপজেলায় রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণ, পানি সরবরাহ, পয়নিষ্কাশন, দুর্যোগ ব্যবস্থাপনা, ঝুঁকি হ্রাস, সড়ক নির্মাণ প্রভৃতি কাজে সহায়তা দেওয়া হবে।

Reneta

আড়াই বছরে প্রকল্পটির প্রথম পর্বে ১২০ মিলিয়ন ডলার ব্যয় হবে। এর মধ্যে ১০০ মিলিয়ন ডলার দেবে এডিবি, বাকিটা দেবে বাংলাদেশ সরকার। প্রথম পর্বের অগ্রগতির ভিত্তিতে পরবর্তীতে প্রকল্পের দ্বিতীয় পর্বের জন্য আরও ১০০ মিলিয়ন ডলার অনুদান দেবে সংস্থাটি।

এসব প্রকল্পের মাধ্যমে প্রয়োজনীয় খাদ্য বিতরণ এবং সংরক্ষণ কেন্দ্র, হাসপাতাল, শিক্ষা সুবিধা এবং জরুরি কাজের জন্য আশ্রয়কেন্দ্রগুলোর সড়ক পুনর্নির্মাণ করবে। এছাড়াও, কক্সবাজার থেকে টেকনাফ ও অন্যান্য এলাকার যাতায়াতের জন্য সড়ক পুনর্নির্মাণ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এডিবিএশীয় উন্নয়ন ব্যাংকরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

মারা গেছেন অভিনেতা সেলিম কুমার

জুন ৭, ২০২৬

ফাইনালে হারের কারণ ব্যাখ্যা করলেন বাটলার

জুন ৬, ২০২৬

ফাইনাল হারের দায় নিজের কাঁধে নিলেন বাটলার

জুন ৬, ২০২৬

জার্মানির শিরোপা পুনরুদ্ধারের মিশন, বাধা ইকুয়েডর-আইভরি কোস্ট

জুন ৬, ২০২৬

নয়াদিল্লির যন্তর মন্তরে সমাবেশ করেছেন ‘ককরোচ জনতা পার্টি’র সমর্থকরা

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT