চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুরুতর অসুস্থ অভিনেত্রী রেহানা জলি, দিন কাটছে বিছানায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০৭ অপরাহ্ণ ০১, মার্চ ২০১৮
বিনোদন
A A
রেহানা জলি

ভালো নেই চার শতাধিক চলচ্চিত্রের অভিনেত্রী রেহানা জলি, যিনি চলচ্চিত্রে ‘মা’ হিসেবে পরিচিত। দীর্ঘ পাঁচ মাস ধরে তিনি অসুস্থ হয়ে বিছানায় দিন কাটাচ্ছেন। চ্যানেল আই অনলাইনকে গুণী অভিনেত্রী রেহানা জলির অসুস্থতার খবর কান্নাজড়িত কণ্ঠে জানান তার ছোটবোন লাইজু। তিনি বলেন, আমার বোনটা ভালো নেই। সে গুরুতর অসুস্থ। পাঁচ মাস ধরে কোনো কাজ করতে পারছে না।

লাইজু বলেন, প্রথম আমরা বুঝতে পারিনি যে আপার সুস্থতা এতো বেড়ে যাবে। দিনের পর দিন আপা দুর্বল হয়ে যাচ্ছিল। কাঁপুনি দিয়ে জ্বর আসতো। তারপর বেশ কয়েকজন ডাক্তারকে দেখাই। কেউ রোগ নির্ণয় করতে পারছিলেন না। আমাদের পারিবারিক এক চিকিৎসকের পরামর্শে আপাকে বক্ষব্যাধি স্পেশালিষ্ট আক্তার বিশ্বাসকে দেখাই। তখন ওই ডাক্তার জানান, ফুসফুস ও মেরুদণ্ডে ক্ষয়ে যাওয়া রোগে ভুগছেন।

তিনি বলেন, প্রতিমাসে একবার করে মগবাজারে ডাক্তার আক্তার বিশ্বাসের চেম্বারে চেকআপ করাতে হচ্ছে। শরীর বেশি খারাপ হলে পনেরদিন পরপর ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। এখনও আপা তার নিউ ইস্কাটনের বাসায় বিছানায় পড়ে আছেন। শেষ পাঁচ মাস ধরে এই অবস্থায় আছেন। ছয়মাস আগে ‘ফুলবানু’ ছাড়া নতুন ছবির কোনো শুটিংও করতে পারছে না। নতুন নতুন ছবির প্রস্তাব আসছে, কিন্তু সব ছেড়ে দিতে হচ্ছে।

কান্নায় ভেঙে পড়ে রেহানা জলির ছোটবোন লাইজু বলেন, গতবছর জুলাইয়ে আমাদের মা মারা যাওয়ার পর আপার শরীর বেশি খারাপ হয়। আপা সারাজীবন খেটে আমাদের নয়জনের পরিবার চালিয়েছেন। আমাদের কথা চিন্তা করে উনি নিজের সংসারের কথা ভাবেননি। আমার বোনটার জন্য সবাই দোয়া করবেন।

কান্নায় ভেঙে পড়ে চ্যানেল আই অনলাইনকে রেহানা জলি বলেন, সুস্থতা কামনা করে দোয়া চাওয়া ছাড়া আমার আর কিছু বলার নেই। চলচ্চিত্রে অভিনয় করে কিছু টাকা সঞ্চয় করেছিলাম, সব এখন চিকিৎসার পিছনে ব্যয় করতে হচ্ছে। আমি সুস্থ হয়ে আবার কাজে ফিরতে চাই, সবাই আমার জন্য প্রাণ ভরে দোয়া করবেন।

রেহানা জলি দীর্ঘদিন মঞ্চনাটকের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। এ ছাড়া বিজ্ঞাপনচিত্রেও কাজ করেছেন। ১৯৮৫ সাল থেকে এখন পর্যন্ত প্রায় চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বুলবুল আহমেদের বিপরীতে কামাল আহমেদ পরিচালিত ‘মা ও ছেলে’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে নায়িকা হিসেবে রেহানা জলির যাত্রা শুরু হয়। প্রথম চলচ্চিত্র অভিনয় করেই ১৯৮৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

Reneta

ছবি: সংগ্রহীত

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রেহানা জলি
শেয়ারTweetPin1

সর্বশেষ

‘আর্জেন্টিনা এমন কৌশল ব্যবহার করে, যা ফুটবলে চলতে দেয়া উচিত নয়’

জুলাই ১৮, ২০২৬

২ বছরেও মেলেনি পরামর্শক, অনিশ্চয়তায় স্যুয়ারেজ প্রকল্প

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

একজন শিক্ষক আমাকে নাম দিয়েছেন ‘পরীক্ষা মিলন’: শিক্ষামন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

হাসপাতালে অবহেলায় বিপন্ন পাকিস্তানের শিশুদের জীবন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT